হকি ফেডারেশনের নির্বাচন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৯, ২১:৪৫আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২১:৫০

হকি ফেডারেশনের নির্বাচন স্থগিত দীর্ঘ দিন ধরে নির্বাচিত কমিটি ছাড়াই চলেছে হকি ফেডারেশন। অ্যাডহক কমিটি দিয়ে চললেও নানা জটিলতার পর নির্বাচনের তারিখ নির্ধারিত বিলম্বে। আগামী ৮ এপ্রিল নির্বাচন হওয়ার কথা থাকলেও সেই সম্ভাবনা ঝুলে গেলো সুপ্রিম কোর্টে করা রিটের কারণে। তাই আপাতত হকি ফেডারেশনের নির্বাচন স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

প্রথম বিভাগ লিগের ক্লাব শিশু-কিশোর সংঘের কাউন্সিলর তারেক আহমেদ আদেলের ভোটার হওয়ার বৈধতা নিয়ে আদালতে রিট করেছেন একই সংগঠনের যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সিকান্দার হায়াত। এরই প্রেক্ষিতে হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকার ওপর স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন।

বৃহস্পতিবার ছিল নির্বাচনের মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল ইসলাম স্থগিতাদেশের কথা জানিয়ে বলেছেন, ‘আদালতের যে নির্দেশনা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, নির্বাচন কমিশনের দেওয়া চূড়ান্ত ভোটার তালিকার ওপর স্থগিতাদেশের কথা। তাই নির্বাচন স্থগিত করা ছাড়া কোনও উপায় নেই। এখন আমরা আপিল করবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম