আমিরাতের বিপক্ষে নেই টেলর-মাসাকাদজা

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০১৯, ১১:৫৬আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১২:০২

আমিরাতের বিপক্ষে নেই টেলর-মাসাকাদজা বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলেও আন্তর্জাতিক সূচি কাজে লাগাচ্ছে জিম্বাবুয়ে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তারা ৪ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ১০ এপ্রিল থেকে।

এমন সিরিজে অবশ্য অভিজ্ঞ ব্রেন্ডন টেলর ও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে ছাড়াই দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, দুজনই চোট থেকে সেরে উঠতে পারেননি নির্ধারিত সময়ে। এমন অবস্থায় দলকে নেতৃত্ব দেবেন পিটার মুর।

পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে কাফ মাসলে চোট পেয়েছেন টেলর। ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে খেলার বাইরে রয়েছেন। আর মাসাকদজা বৃদ্ধাঙ্গুলের ইনজুরিতে পড়েছেন ফেব্রুয়ারিতে।

১৬ সদস্যের দলে অবশ্য এই সুযোগে নতুন কিছু মুখকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইনসলে এনলোভু ও টনি মানয়োঙ্গা রয়েছেন দলে।

অপর দিকে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ আরব আমিরাতের কাছে। এবারই প্রথম তারা পূর্ণ সদস্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে। সিরিজের প্রথম ওয়ানডে হবে ১০ এপ্রিল। পরের ম্যাচগুলো ১২, ১৪ ও ১৬ এপ্রিল।

জিম্বাবুয়ে দল:

পিটার মুর (অধিনায়ক), সোলোমন মিরে, ব্রায়ান চারি, রেগিস চাকাভা, শন উইলিয়ামস, টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস পোফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন মাভুতা, এইনসলে এনলোভু ও টনি মানয়োঙ্গা ও এলটন চিগুম্বুরা।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম