১১ বছর পর উডসের ‘মেজর’

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০১৯, ১৪:৫৯আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৫:১৪

ট্রফি হাতে উডস। এতদিন আলোচনার বাইরে ছিলেন কিংবদন্তি গলফার টাইগার উডস। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি, তার ওপর যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে বিপর্যস্ত ছিলেন মানসিকভাবে। নানাভাবে চোট জর্জর হয়ে ক্যারিয়ারের শেষটাও দেখছিলেন! সেই উডসই ১১ বছর পর লিখলেন প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প।  

যার সবশেষে মেজর জেতার কীর্তিটা ২০০৮ সালে। সেই উডস দীর্ঘ বিরতির পর অগাস্টা মাস্টার্সে জিতলেন ১৫তম মেজর। আর মাস্টার্সের তালিকায় পঞ্চম। অবশ্য এই মাস্টার্সে জেতার পথেও চোখ রাঙানি দিয়েছিলো নতুন চোট। সব কিছু উপক্ষো করে চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে মোট ১৩ শট কম খেলে জিতেছেন মেজর।

অবিশ্বাস্য এই জয়ের পর চিরচেনা একগাল হাসিতে ভরে উঠে টাইগার উডসের মুখ। জয়ের সঙ্গে সঙ্গে শূন্যে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়ে জানান দেন অস্তিত্বের। যা নিজেও প্রত্যাশা করেননি, ‘কোনওভাবে সত্যি মনে হচ্ছে না। তবে আমার মনে হয়েছে এটা এমন কিছু যা ভোলা যাবে না।’

শারীরিক ও মানসিক দিক দিয়ে অনেকভাবেই ভেঙে পড়েছিলেন ৪৩ বছর বয়সী এই তারকা। ২০১৬ ও ২০১৭ সালে মাস্টার্স খেলতে পারেননি শুধু মাত্র পিঠের সমস্যার কারণে। ২০১৭ সালে সার্জারির পর উত্তরণের পথ খুঁজে পেয়েছেন অবশেষে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের