কার্তিকের ঝড়ের পরেও কলকাতার হার

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৯, ০২:০২আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০২:৪০

কার্তিকের ঝড়ের পরেও কলকাতার হার

আইপিএলে টানা ৫ হারের বৃত্ত ভাঙতে কলকাতাকে ঝড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি এনে দিয়েছিলেন দিনেশ কার্তিক। তাতেও সফল হয়নি কলকাতা। তাদের ৩ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস।

শুরুতে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান। কলকাতা ব্যাটিংয়ে নেমে শুরুটা আহামরি না করলেও একমাত্র দিনেশ কার্তিকের তাণ্ডবেই তারা বড় পুঁজি গড়ে শেষ পর্যন্ত। ৫০ বলে ৭টি চার ও ৯টি ছয়ে ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে ৬ উইকেটে ১৭৫ রান তুলে কলকাতা।

জবাবে রাজস্থান জয়ের বন্দরে নোঙর ফেলেছে ব্যাটসম্যানদের মিলিত ব্যাটিংয়ে। রাহানের ৩৪ ও স্যামসনের দ্রুত গতির ২২ রানের পর মিডল অর্ডারে মূল ভূমিকা ছিলো রায়ান পরাগের। ৩১ বলে তার করা ৪৭ রানের কার্যকর ও দায়িত্বশীল ইনিংসেই জয়টা চলে আসে দৃষ্টি সীমানায়।
এর সঙ্গে শেষ দিকে জোফরা আর্চারের ১২ বলে ২ চার ও ২ ছয়ের মিনি ঝড়ে করা ২৭ রানে জয়টা হয়ে দাঁড়ায় আরও সহজ। তাতে ৭ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে জয় নিশ্চিত করে রাজস্থান। কলকাতার গুরুত্বপূর্ণ ২টি উইকেট নিয়ে ম্যাচসেরা বরুণ অরুন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম