নতুন মাঠে টটেনহামের প্রথম হার

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০১৯, ১৩:৪০আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৩:৪০

নিজেদের মাঠেই স্পারদের ছন্দ পতন। ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে আছে টটেনহাম হটস্পার। তাদের শীর্ষ চারের অবস্থান সুসংহত করার পথে কিছুটা ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ১-০ গোলে হেরেছে স্পাররা।

আগের চার ম্যাচেই জয়ের ছন্দে ছিলো টটেনহাম। তাদের সেই ছন্দের পতন ঘটলো নিজেদের নতুন মাঠে। আগের সবগুলো ম্যাচ গোল হজম ছাড়া জিতলেও এই ম্যাচে তা আর পারলো না। ৬৭ মিনিটে মিখাইল আন্তোনিওর গোলটি শেষ পর্যন্ত জয় নির্ধারক হয়ে থাকে ওয়েস্ট হ্যামের। নিজেদের নতুন মাঠেও প্রথম হারের সাক্ষী হলো টটেনহাম।

টটেনহামও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলো। বদলি হিসেবে নামা ভিনসেন্ট জেনসেন হেড করলেও তা রুখে দেয় ওয়েস্ট হ্যাম।

৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এখনও তৃতীয় স্থানেই আছে টটেনহাম। চতুর্থ স্থানে থাকা চেলসির এক ম্যাচ খেলে সংগ্রহ ৬৭। আর আর্সেনালেরও সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে অবস্থান পাঁচে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
জাতীয় সংসদে দুটি আইনের বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে
জাতীয় সংসদে দুটি আইনের বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে
ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী
ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত