তলানির দলের কাছে রিয়ালের হার!

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৯, ১০:৫০আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১১:০৮

তলানির দলের কাছে রিয়ালের হার! লা লিগায় বার্সেলোনা যেখানে শিরোপা নিশ্চিত করেছে সেখানে লজ্জাজনক পরিস্থিতি তৈরি করেছে রিয়াল মাদ্রিদ। তলানির দিকে থাকা দল রায়ো ভায়েকানোর কাছে ১-০ গোলে হেরে গেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

২০০৪ সালের পর কোনও তলানির দলের কাছে হারের তিক্ত স্বাদ নিলো রিয়াল মাদ্রিদ। যা দলটির বিবর্ণ দশারই প্রমাণ! অবশ্য জিদানের আজকের ম্যাচের ফলটা দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার কারণেই! ৮টি পরিবর্তন এনেছিলেন এই দলে। তৃতীয় সারির দলটা খুব খেলার সুযোগ পায় না বলেই এই পরীক্ষা। আর সেই পরীক্ষায় তার শিষ্যরা যে ভালো করতে পারেনি তার প্রমাণ দুই অর্ধে নখদন্তহীন আক্রমণ।

ম্যাচের ২৩ মিনিটে রায়োর একমাত্র গোলটি এসেছে ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির সুবাদেই। হেসুস ভায়েহো ফাউল করেছিলেন হাভি গুয়েরাকে। সেই সুবাদে স্পট কিক থেকে গোলটি করেন আদ্রিয়ান এমবারবা।

রিয়াল মাদ্রিদ সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলো মারিয়ানোর কল্যাণে। কিন্তু অফসাইডের ফাঁদে পড়লে বাতিল হয় সেই গোল। অবশ্য এই ম্যাচে প্রতিপক্ষকে সেভাবে পরীক্ষার মুখে ফেলতেই পারেনি রিয়াল!তাতে আগের ১৩ ম্যাচে মাত্র একটি জেতা রায়ো ভায়েকানোর লিগে টিকে থাকার সম্ভাবনা কিছুটা হলেও বেঁচে রইলো।আর ৩৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইলো রিয়াল মাদ্রিদ। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান
অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার