মাদ্রিদ ওপেন জিতে নতুন মাইলফলকে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০১৯, ১২:৫৬আপডেট : ১৩ মে ২০১৯, ১২:৫৯

নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের আগে উড়ন্ত ফর্মে থাকার আভাস দিলেন নোভাক জোকোভিচ। মাদ্রিদ ওপেনের শিরোপা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে ৩৩তম মাস্টার্স শিরোপও জেতা হয়ে গেছে সার্বিয়ান এই তারকার।

ফাইনালে স্টেফানোস সিসিপাসকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন জোকোভিচ। তাতে বিশ্ব র‌্যাংকিংয়ের ১ নম্বর তারকা ছুঁয়েছেন আরেকটি মাইলফলক। রাফায়েল নাদালের সঙ্গে সর্বকালের সর্বাধিক মাস্টার্স জেতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন।

সামনেই ফ্রেঞ্চ ওপেন থাকায় তার আগে এই শিরোপা জয়টা আত্মবিশ্বাসী করে তুলেছে জোকোভিচকে। তিনিও মনে করেন এমনটা, তবে তার আগে হবে রোম মাস্টার্স, ‘এই মৌসুমে এখন যা অবস্থা তা রোমে আত্মবিশ্বাস জোগাবে। আর রোঁলা গারোতে আমি সেরাটা দিতেই মুখিয়ে আছি।’

সেমিফাইনালে নাদালকে উড়িয়ে দিলেও ২৪ ঘণ্টার ব্যবধানে হওয়া ফাইনালে সিসিপাস ক্লান্তির কাছে নত ছিলেন। অপর দিকে অস্ট্রেলিয়ান ওপেনের পর তিন মাস নিজের সেরাটা তুলে ধরতে ব্যর্থ ছিলেন জোকোভিচ। তাই মাদ্রিদে জয়ের পর বেশ উচ্ছ্বসিত দেখা গেলো তাকে, ‘অস্ট্রেলিয়ান ওপেনের পর নিজের সেরাটা দিতে পারিনি। এই জয়টা আমার আত্মবিশ্বাসের মাত্রা ছাড়িয়ে যেতে সহায়তা করবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন