আশা করি ট্রফি জয়ের ধারাবাহিকতা থাকবে: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৯, ০২:৩২আপডেট : ১৮ মে ২০১৯, ০২:৪০

ট্রফি হাতে মাশরাফি।

একটি-দুটি নয়, ছয়টি ফাইনাল খেলেও প্রত্যেকবার প্রতিপক্ষের হাতে ট্রফি উঠতে দেখার নির্মম সাক্ষী হয়েছে বাংলাদেশ। কিন্ত সপ্তমবারের ফাইনালে প্রতিপক্ষকে কোনও সুযোগ না দিয়ে নিজেরাই ট্রফি জয়ের আনন্দে মেতেছে টাইগাররা। শুক্রবার সৌম্য-মোসাদ্দেকের ব্যাটিংয়ে নিজেদের সপ্তম ফাইনালে ‘লাকি সেভেন’ হয়েই ধরা দিয়েছে ত্রিদেশীয় সিরিজের ট্রফি।

এই জয়ের আনন্দ এখানেই থামিয়ে দিতে চান না মাশরাফি। এই জয়কে কেবল শুরু বলে বিশেষায়িত করলেন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বহুজাতিক কোনও টুর্নামেন্টের ট্রফি জিতে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বললেন, ‘এই অনুভূতি অসাধারণ। আমাদের মাত্র শুরু হলো। আশা করি এমন ট্রফি জয়ের ধারাবাহিকতা থাকবে। আমরা ৬ বার ফাইনাল জিততে পারিনি। সপ্তমবারের এসে সফল হলাম। এই মুহূর্তে এর চেয়ে ভালো কোন অনুভূতি আর হতে পারে না।’

সৌম্য সরকারের ৪১ বলে ৬৬ রানের ইনিংসের ওপর ভর করে জয়ের ভিত পায় বাংলাদেশ। শেষ দিকে মোসাদ্দেকের ঝড়ো ইনিংসে অনেক আকাঙ্ক্ষার জয় তুলে নেয় মাশরাফির দল। মোসাদ্দেক ২১ বলে হাফসেঞ্চুরি ছুঁয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন। শেষ পর্যন্ত ২৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ওমন ইনিংস খেলে ম্যাচ সেরাও হন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চে এই দুই ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মাশরাফি, ‘চাপের মধ্যে ওরা যেভাবে রান তুলেছে, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সৌম্য-মোসাদ্দেকের ইনিংসের তুলনা হতে পারে না।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম