বাংলাদেশের দুশ্চিন্তা বাড়াচ্ছেন রয়-বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০১৯, ১৬:৩৮আপডেট : ০৮ জুন ২০১৯, ১৭:২৭

সাকিবের প্রতিক্রিয়াই বলে দিচ্ছে দুই ওপেনার দুশ্চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশের। ছবি-রয়টার্স। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচে সাবধানি শুরু করেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে জেতার পর পাকিস্তানের বিপক্ষে হেরে চাপে রয়েছে স্বাগকতিকরা। শুরুর ৫ ওভারের ব্যাটিংয়ে তাই খুব সাবধানি ভঙ্গিতে খেলেছে ইংল্যান্ড। সময় গড়াতে গড়াতে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরেছে স্বাগতিকরা। জেসন রয়ের দ্রুত গতির হাফসেঞ্চুরিতে ১৭ ওভারে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে বিনা উইকেটে ১১২ রান।

হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন রয়। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস জিতেও ইংল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুর দিকের আক্রমণাত্মক বোলিংয়ে চেপে ধরার কৌশলে ছিলো মাশরাফিরা। ধীরে ধীরে সেই চাপ থেকে নিজেদের মুক্ত করে নেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। উদ্বোধনী জুটিতে উঠেছে ১১২ রান। ৫৯ বলে ৬৮ রানে ব্যাট করছেন রয় আর অপরপ্রান্ত ধরে খেলছেন জনি বেয়ারস্টো। ব্যাট করছেন ৪১ রানে। দুই ওপেনারের ভীষণ প্রতিরোধ তাই দুশ্চিন্তাই বাড়াচ্ছে বাংলাদেশের।

সাকিব আল হাসান আক্রমণের শুরুতে এসে ইংলিশদের ঘূর্ণি জালে ফেলবার চেষ্টা করেছেন। তবে সাবধানি ইংলিশরা তা এড়িয়ে চলবার চেষ্টা করেছে। মাশরাফি, সাইফউদ্দিনরা আক্রমণে এলেও সাফল্য পাননি ওপেনারদের সামনে।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম