হেরে সংবাদ সম্মেলনে আসেনি শ্রীলঙ্কা!

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০১৯, ১৬:২৬আপডেট : ১৬ জুন ২০১৯, ১৬:৩৬

হেরে সংবাদ সম্মেলনে আসেনি শ্রীলঙ্কা! আইসিসির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে এবার ঔদ্ধত্য দেখালো শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরে নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেনি শ্রীলঙ্কা দলের কেউ! আইসিসির নিয়ম ভঙ্গ করায় এখন বড় শাস্তি অপেক্ষা করছে শ্রীলঙ্কার সামনে!

দ্য ওভালে দিমুথ করুনারত্নের দল অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৮৭ রানে। তাতে সেমি ফাইনালে যাওয়ার আশা ক্ষীণই বলা চলে। নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে আইসিসি নির্ধারিত মিক্সড জোনে সংবাদ সম্মেলনে আসার কথা ছিল লঙ্কান দলের একজনকে।

যখন শ্রীলঙ্কাকে এ ব্যাপারে বলা হয় তখন তারা সাফ না করে দেন আয়োজকদের! এমন আচরণে বড় ধরনের শাস্তিমূলক পদক্ষেপ অপেক্ষা করছে তাদের বিরুদ্ধে। আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন তেমনটা, ‘হ্যাঁ, শ্রীলঙ্কা আমাদের না করেছে যে তারা আসবে না। আইসিসি তাদের সঙ্গে কথা বলবে।’

তার একদিন আগে আইসিসির সমালোচনায় মুখর ছিলেন লঙ্কান দলের ম্যানেজার আশান্থা ডে মেল, ‘এটা বিশ্বকাপ যেখানে দশটি দলকেই সমান চোখে দেখা উচিত।’ তিনি এ সময় আইসিসির বিরুদ্ধে পক্ষপাতেরও অভিযোগ করেন। দ্য টাইমস অব ইন্ডিয়া।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম