পাকিস্তানকে ভোগাতে পারে বাংলাদেশ: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৯, ১৬:৪৫আপডেট : ৩০ জুন ২০১৯, ১৬:৪৯

পাকিস্তানকে ভোগাতে পারে বাংলাদেশ: আফ্রিদি আগামী ৫ জুলাই ১৯৯২ বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে সেমিফাইনালে উঠার জন্য দু’দলের কাছে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। তাই তো বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সতর্ক করলেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। সেই সঙ্গে মাশরাফি-সাকিবদের হাল্কাভাবে নিতেও নিষেধ করেছেন সাবেক এই তারকা। বাংলাদেশ যে তাদের ভোগাতে পারে, সে ব্যাপারে আগেভাগেই সাবধান করে দিয়েছেন সরফরাজদের।

লর্ডসে ম্যাচের আগে শহীদ আফ্রিদি বলেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে, এই বিশ্বকাপে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। তাই তাদের হাল্কা ভাবে নেওয়ার সুযোগ নেই। বরং এই ম্যাচে তারা পাকিস্তানকে ভোগাতে পারে। কঠিন একটা ম্যাচ হবে।’

পাকিস্তানের পরের ম্যাচের দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান সাবেক এই অল রাউন্ডারের। যাতে করে শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিতে পারে সরফরাজ-ইমাদ ওয়াসিমরা। তার মন্তব্য, ‘খেলোয়াড়দের উচিত নিজেদের খেলার দিকে দৃষ্টি দেওয়া। যাতে করে শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেওয়া যায়। এই জন্য তাদের উচিত ইতিবাচক ক্রিকেট খেলা এবং নিজেদের শক্তিমত্তা দেখানো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম