নাইটহুড পাবেন বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৯, ১৬:৫২ আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৮:১৬

ম্যান অব দ্য ফাইনাল হওয়া স্টোকস অটোগ্রাফ দিচ্ছেন। ক্রিকেটের জন্মস্থান ইংল্যান্ড হলেও এতদিন বিশ্বকাপ ট্রফিটা অধরা ছিল দেশটির। সেই ইংল্যান্ডই এবার শিরোপা উঁচিয়ে ধরতে পেরেছে অলরাউন্ডার বেন স্টোকসের অসাধারণ নৈপুণ্যে। এই কীর্তির জন্যই তাকে নাইটহুড সম্মান দেওয়ার কথা বলেছেন দুই প্রধানমন্ত্রী প্রার্থী বরিস জনসন ও জেরেমি হান্ট।

থেরেসা মে মাসের শেষে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবেন। আর সেই পদটির দুই সম্ভাব্য প্রার্থী জনসন এবং হান্ট দ্য সান ও টক রেডিওর এক বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়ে জানালেন এ কথা। জনসন প্রথমবার এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি ওকে একটা এলাকার ডিউক বানাবো, প্রয়োজন পড়লে আরও বড় কিছু। হ্যাঁ, ওকে আমি নাইটহুড বানাবো।’

জনসনের পর হান্টও একই সুরে কথা বলেন এ প্রসঙ্গে, ‘অবশ্যই, ওকে নাইটহুড করবো।’

তার মানে প্রধানমন্ত্রী যেই হচ্ছে হবেন স্টোকস নাইটহুড পেতে যাচ্ছেন। এমন একটা ইঙ্গিত মিললো দুজনের কাছ থেকেই। তেমনটি নিশ্চিত হলে ১২তম ইংলিশ ক্রিকেটার হিসেবে এই সম্মান পাবেন তিনি। এই বছর সবশেষ এমন সম্মাননা পেয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
নতুন স্টেডিয়াম নয়, পুরোনোগুলোই হবে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স: ক্রীড়া প্রতিমন্ত্রী
আইপিএলে দিল্লির কোচ সৌরভ গাঙ্গুলী
সোনা জয়ের পর ভারতের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত
সর্বশেষ খবর
যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাদক নিয়ে মারামারি, যুবককে ছুরিকাঘাতে হত্যা
মাদক নিয়ে মারামারি, যুবককে ছুরিকাঘাতে হত্যা
মেসির চার রেকর্ড, যেগুলো ভাঙা প্রায় অসম্ভব
মেসির চার রেকর্ড, যেগুলো ভাঙা প্রায় অসম্ভব
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: গ্রেফতার বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: গ্রেফতার বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক