রিয়ালের জার্মানি সফরে নেই বেল

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০১৯, ১৬:০০আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৬:১৭

গ্যারেথ বেল থাকছেন না প্রাক মৌসুম টুর্নামেন্টে। রিয়াল মাদ্রিদ ছেড়ে চীনের একটি ক্লাবে যোগ দেওয়ার কথা ছিল গ্যারেথ বেলের। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের হস্তক্ষেপে সেখানে আর যাওয়া হচ্ছে না তার। ঘটনার আকস্মিকতায় রিয়াল মাদ্রিদের প্রাক মৌসুম টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ওয়েলস তারকা।

বলা হচ্ছে, চীনের ক্লাবে বেলকে যোগ দিতে বাধা দেওয়ায় মানসিকভাবে ভালো অবস্থানে নেই তিনি। তাই মিউনিখে সফর করা থেকে বিরত রেখেছেন নিজেকে।

গত সপ্তাহে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান সরাসরি বলেছিলেন তার ক্লাব ছেড়ে যাওয়ার কথা, ‘রিয়াল মাদ্রিদ ছাড়ার খুব কাছাকাছি আছেন বেল। তার চলে যাওয়াটাই শ্রেয় হবে সবার জন্য।’

বেলের এজেন্ট বার্নেট জানিয়েছেন কোচ জিদান পছন্দ করছেন না ওয়েলস তারকাকে। স্পষ্ট করেই বলেছেন, ‘এটা পরিষ্কার জিদান তাকে পছন্দ করে না। তাদের মাঝে কোনও সম্পর্ক আগেও ছিল না, এখনও নেই।’

মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে বেলের সাবেক ক্লাব টটেনহামের সঙ্গে খেলবে রিয়াল। অপর ম্যাচে বায়ার্ন মিউনিখ খেলবে ফেনারবাচের সঙ্গে। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি