দ্বিতীয় ইনিংসেও বোলার অ্যান্ডারসনকে পাবে না ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ১৬:৩৮আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৬:৪৬

চোট নিয়েও প্রথম ইনিংসে ব্যাট করেছেন জেমস অ্যান্ডারসন। জেমস অ্যান্ডারসনের চোট নিয়ে স্বস্তিতে নেই ইংল্যান্ড। ডান পায়ের কাফ মাসলে চোট থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও বোলিং করতে পারছেন না তিনি। এমনকি ফিল্ডিংয়েও দেখা যাচ্ছে না তাকে। তবে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন পড়লেই কেবল ব্যাটিংয়ে নামতে পারেন ইংলিশ এই পেসার।

চোটের কারণে ৩৭ বছর বয়সী এই পেসার গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি। কাফ মাসলের সমস্যা সেই টেস্টেও ছিল। পরে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ ওভার বল করলে নতুন করে মেলে চোটের দুঃসংবাদ। এমন চোট আঘাতের ফলে পুরো সিরিজে তার খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

বৃহস্পতিবার চোটের সবশেষ অবস্থা জানতে স্ক্যান করা হয় তার। আগের ইনজুরি থেকে প্রাপ্ত ব্যথা থেকেই অস্বস্তিবোধ করছেন অ্যান্ডারসন। ইতোমধ্যে মার্ক উডও অ্যাশেজ ক্যাম্পেইন থেকে ছিটকে যাওয়ায় বিকল্প ভাবতেই হচ্ছে ইসিবিকে। তাই বিশ্বকাপ জয়ী দলের সদস্য জোফরা আর্চারকে দেখা যেতে পারে ইংল্যান্ডের বোলিং লাইন আপে। তিনি ১৪ সদস্যের দলে আগে থেকে থাকলেও প্রথম টেস্টে জায়গা পাননি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম