হাথুরুসিংহের বদলে শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচ জেরোমি জয়ারত্নে?

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০১৯, ১৩:০৪আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৩:০৯

অন্তর্বর্তী কোচ হচ্ছেন জেরোমি জয়ারত্নে? চন্ডিকা হাথুরুসিংহেকে যে শ্রীলঙ্কা রাখছে না- তা কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে। বিপত্তি শুধু কীভাবে হাথুরুসিংহেকে বিদায় দেওয়া যায়। শ্রীলঙ্কার গণমাধ্যমগুলোর খবর তাকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতোমধ্যে। ঠিক করা হয়েছে অন্তর্বর্তী কোচও!

শ্রীলঙ্কায় ইতোমধ্যে সিরিজ খেলতে পৌঁছেছে নিউজিল্যান্ড। কথা ছিল এই সিরিজ পর্যন্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হাথুরুসিংহে।  মন্ত্রণালয়ের কাছ থেকে তেমন অনুমতিও নেওয়া ছিল। কিন্তু ভেতরকার খবর লঙ্কান বোর্ডের সঙ্গে কোনও সমঝোতাতে পৌঁছাতে পারেননি হাথুরুসিংহে। বরং চুক্তি বাতিল প্রশ্নে উল্টো এখতিয়ারের প্রসঙ্গ তুলেছেন তিনি। কারণ তার চুক্তি থাকার কথা ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত।

সঙ্গে হাথুরুসিংহের চুক্তি নিয়েও ঝামেলা অনেক। বোর্ডকে বলা হয়েছে হয়তো নতুন চুক্তি করা হোক না হলে এই চুক্তি বাতিল করা হোক। কারণ দলের যা অবস্থা তাতে এত বেশি বেতন নিতে পারেন না তিনি- এমনই মত কর্তৃপক্ষের। তাই চুক্তি বাতিলের পক্ষে তারা। এমনকি তাতে আইনগত ঝামেলা থাকার পরেও!

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সম্পাদক মোহান ডি সিলভা জানিয়েছেন, ‘আমরা চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি বাতিল করবো। তার বদলে নিউজিল্যান্ড সিরিজে ভারপ্রাপ্ত কোচ বানাবো জেরোমি জয়ারত্নেকে।’

এর আগেও একই দায়িত্ব পালন করেছেন জয়ারত্নে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে অন্তর্বর্তী কোচ ছিলেন তিনি। নিউজিল্যান্ড সফরেও তার অধীনে দারুণ করেছিল দল। সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজও তার প্রশংসা করেছেন সে সময়। -ডেইলি নিউজ শ্রীলঙ্কা।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম