মেসিতে মুগ্ধ সাকিব, তামিমের প্রিয় রোনালদো

মাজহার উদ্দীন
০৪ জুন ২০১৪, ১৭:৫৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০০

বিশ্বকাপ জ্বরে পুরো দুনিয়ার সঙ্গে সঙ্গে কাঁপছে বাংলাদেশ। এর অাঁচ লেগেছে বাংলাদেশ ক্রিকেট দলেও। যেখানে সারাদেশ প্রায় বিভক্ত অার্জেন্টিনা-ব্রাজিল দুই শিবিরে। সেখানে একই হাওয়া গা ভাসিয়েছেন দেশের ক্রিকেটাররা। এর মধ্যে হালের সেনসেশন স্পিনার সোহাগ গাজীর কথাই ধরা যাক। তার মতে এবার বিশ্বচ্যাম্পিয়ন হবে লিওনেল মেসির অার্জেন্টিনা। গাজীর ভবিষ্যদ্বাণী ফললে এবার কাপ পাচ্ছে না ব্রাজিল। আর্জেন্টিনা নিয়ে আত্মবিশ্বাসী গাজী বললেন, “অনেকেই ব্রাজিলকে নিয়ে উল্লাসে মগ্ন। তবে তাদের উদ্দেশ্যে বলতে চাই ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হবে না।” প্রিয় দলের প্রতি ভালোবাসা আর অন্ধ পক্ষপাতের জোয়ারে গাজীর কঠিন প্রতিপক্ষ হতে পারেন দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। কারণ, পুরো পরিবারসহ তামিম নিজেই কট্টর ব্রাজিল ভক্ত! অার তামিমের প্রিয় ফুটলার হচ্ছেন ব্রাজিলকে ২০০২ সালে বিশ্বকাপ জেতানো রোনালদো। তবে এবারের অাসরে পতুর্গিজ ক্রিস্টিয়ানো রোনালদোকেও সমর্থন করবেন তামিম। এর সোজা অর্থ, ব্রাজিলের সঙ্গে সঙ্গে ইউরোপীয় শক্তি পর্তুগালও সমর্থন পাবে তামিমের। তবে তামিমের মতো রোনালদোয় মোহিত নন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব অাল হাসান। বার্সেলোনা ফরোয়ার্ড মেসির পাঁড় ভক্ত সাকিব। তাই মেসিকে দেখতে একবার বার্সেলোনা উড়ে যাওয়ার পরিকল্পনাও করে রেখেছিলেন সাকিব। কিন্তু স্বপ্নের সেই তারকাকে দেখার স্বাদ এখনও অপূর্ণই রয়ে গেছে তার। অপরদিকে, সাকিব, তামিম, অার সোহাগ গাজী অার্জেন্টিনা-ব্রাজিল নিয়ে মাতামাতি করলেও উল্টো স্রোতে রয়েছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকেই সমর্থন করবেন তিনি। তবে এর অাগের অাসরগুলোতে ইংল্যান্ড ভক্ত ছিলেন মুশফিক। তবে স্পেনকে সমর্থন করলেও মুশফিকের প্রিয় ফুটবলারের তালিকায় রয়েছেন বার্সেলোনার প্রাণভোমরা মেসি। কারণ, তিনিও বার্সাপ্রেমে অন্ধ ভক্তদের একজন। নিজের প্রিয় দলের কথা জানিয়ে মুশফিক বলেন, “অামার মনে হয় অাবার স্পেনই বিশ্বচ্যাম্পিয়ন হবে। তবে অাগেই বলেছি, অামি বার্সেলোনার বিশাল ভক্ত। অার প্রিয় তারকা অার্জেন্টাইন তারকা মেসি। কারণ অামি মেসির খেলা মুগ্ধ হয়ে দেখি।” এফঅাইঅার/একে

.
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম