ক্লে মাঠের রাজা রাফায়েল নাদাল আবারও তার প্রিয় ফ্রেঞ্চ ওপেন ট্রফি জিতলেন। রবিবার সন্ধ্যায় রোলাঁ গারোঁতে অনুষ্ঠিত ফাইনালে নোভাক জকোভিচকে ৩-৬, ৭-৫, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জেতেন নাদাল।
এ জয়ের মধ্য দিয়ে নাদাল টানা ৫ বার এ শিরোপা জেতার রেকর্ড গড়লেন। সব মিলিয়ে ৯ বার জিতলেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। এছাড়া নিজের শীর্ষস্থান ধরে রাখলেন নাদাল।
নাদালই একমাত্র খেলোয়াড় যিনি টানা ৯ বার এ শিরোপা জিতলেন। এজয়ের মধ্য দিয়ে তার গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ তে।








