কপিল দেবের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০১৯, ১৩:২৪আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৬:৫৮

পদত্যাগ করেছেন কপিল দেব। ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্কের নাম কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থজনিত সংঘাত। ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) অনেকেই বলি হয়েছেন এর জোরে। সর্বশেষ ক্রিকেট উপদেষ্টা কমিটি পদত্যাগ করেছে এ কারণেই। নতুন করে দায়িত্ব পাওয়া কমিটির প্রধান কপিল দেবও পদত্যাগ করলেন একই অভিযোগের পর পর।

কপিল দেবের ঘটনাটি ঘটেছে কিছুটা দেরিতে। একই কমিটি থেকে অবশ্য এক দিন আগে পদত্যাগ করেছেন আরেক সদস্য শান্তা রাঙ্গাস্বামী। কাপিল দেব অবশ্য পদত্যাগের কারণ খোলাসা করে বলেননি। কিন্তু এর আগে তার বিরুদ্ধে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের অভিযোগটি আসায় পদত্যাগের কারণ হিসেবে ধরা হচ্ছে বিষয়টিকে।

আগের কমিটি থেকে গাঙ্গুলী, লক্ষ্মণ ও শচীন পদত্যাগ করলে অ্যাডহক ভিত্তিতে জুলাইয়ে কমিটিতে নিয়োগ পান কপিল দেবসহ আরও দুই জন। এই কমিটিই পরে নতুন করে বাছাই করে হেড কোচ রবি শাস্ত্রীকে।

সম্প্রতি কমিটির তিন জনের বিরুদ্ধে স্বার্থজনিত সংঘাতের অভিযোগ তুলেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। তাদের বিরুদ্ধে অভিযোগ একই সঙ্গে অনেক ক্রিকেটীয় ভূমিকা পালন করছেন তারা। বিসিসিআইয়ের স্বার্থের বিরুদ্ধে যায় বলে অভিযোগটি তোলেন সঞ্জীব। তিনি জানান, কপিল দেব একই সঙ্গে ধারাভাষ্যকার, একটি ফ্লাডলাইট কোম্পানির মালিক আবার একই সঙ্গে ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনেরও সদস্য।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান