পাকিস্তান সফরে যেতে আপত্তি ডোমিঙ্গো-ভেট্টরির

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০১৯, ১৮:১৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৯:৫৮

শুক্রবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হেড কোচ ডোমিঙ্গো ও ভেট্টরি। ছবি- সাজ্জাদ হোসেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। এফটিপি বা ভবিষ্যৎ সফর সূচি অনুসারে আগেই ঠিক ছিল তা। সিরিজটি পাকিস্তানে বলেই সেখানে যেতে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন সাকিব-তামিমদের হেড কোচসহ কোচিং প্যানেলের বড় একটি অংশ।

হেড কোচ রাসেল ডোমিঙ্গোসহ বিসিবির কোচিং প্যানেলের ৫ দক্ষিণ আফ্রিকান সদস্য বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট, ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও জুলিয়ান ক্যালেফ্যাটো ইতোমধ্যে বোর্ডকে নিজেদের অনাগ্রহের কথা জানিয়েছেন। এমনকি শুক্রবার যোগ দেওয়া স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরিও একই কথা বলেছেন বিসিবিকে। দলের ভারতীয় এনালিস্ট শ্রীনিবাসও যাচ্ছেন না এই সফরে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি স্বীকার করলেও তিনি জানালেন, ‘বিষয়টি তারা জানিয়েছেন, কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। আনুষ্ঠানিক কিছু হলেই আরও বিস্তারিত আপনাদের জানাতে পারবো।’

বর্তমানে পাকিস্তান সফরে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ এবং নারী ক্রিকেট দল। তবে নিরাপত্তাহীনতার আশঙ্কায় হেড কোচ অঞ্জু জেইন যাননি নারী দলের সঙ্গে। তার সঙ্গে আরও দুই ভারতীয় কোচও সফরে যাননি। তাই দীপু রায়চৌধুরীকে ভারপ্রাপ্ত  কোচের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে পাকিস্তানে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকারের সবুজ সঙ্কেতের পর অনূর্ধ্ব-১৬ দল ও নারী দলকে পাকিস্তান সফরে পাঠিয়েছে বিসিবি। সাকিবদের সফরের বেলাতেও নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণের পর সেখানে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।-ক্রিকবাজ। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম