নতুন ভূমিকায় শেন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০১৯, ১০:৫৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১২:৩৮

এসিএর সভাপতি ওয়াটসন। জাতীয় দল ছেড়ে এবার প্রশাসনিক কাজে মনোযোগ দিচ্ছেন সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। দেশটির ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট পেশাদার সংগঠন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ৩৮ বছর বয়সী সাবেক এই অলরাউন্ডার।

নতুন কমিটিতে বর্তমান ক্রিকেটারসহ নতুন মুখ রয়েছেন তিনজন। এরা হলেন−প্যাট কামিন্স, কার্স্টেন বিমস ও সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার লিসা স্থালেকার।

বোর্ডের অন্য সদস্যরা হলেন−অ্যারন ফিঞ্চ, অ্যালাইসা হিলি, ময়সেস হেনরিকস, নেইল ম্যাক্সওয়েল, জ্যানেট টরনি ও গ্রেগ ডাইয়ার।

সভাপতি নির্বাচিত হওয়ার পর ওয়াটসন গর্বের সঙ্গে জানান, ‘সত্যিকার অর্থে আমি খুবই গর্বিত বোধ করছি এসিএর সঙ্গে থাকতে পেরে। আমাকে অনেক বড় ভূমিকা পালন করতে হবে, আমার আগে অনেক বড় ব্যক্তিরা এখানে ছিলেন। তাই এই কাজ সম্পাদনের অপেক্ষায় খুবই রোমাঞ্চিত আমি। এই খেলা আমাকে এতদিন যা দিয়েছে, সেটাই প্রতিদানে আমাকে দিতে হবে।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে