সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়া ফুটবলের ‘গড ফাদার’

স্পোর্টস ডেস্ক।।
১৭ নভেম্বর ২০১৫, ১২:২৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ২২:০৪

Lowy বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশে রয়েছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আর এর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন প্রধান ফ্রাঙ্ক লোই।

তবে দায়িত্ব ছাড়লেও এই দায়িত্ব অর্পিত হচ্ছে তার ছেলের কাছেই। ছেলে স্টিভেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন চেয়ারম্যান লোই বলেন, ‘কেমন অনুভব করছি? আমার কি খুশি হওয়া উচিত? আমি কি গর্ব বোধ করছি? এসব প্রশ্নের উত্তর-অবশ্যই হ্যাঁ।’
তিনি আরও বলেন, ‘আসলে কোনও সফরই শতভাগ সফলতা দেয় না। তবে আমাদের ফুটবলে যে ধারার উন্নতি হয়েছে তাকে অস্বীকার করবে কে? আমার চলে যাওয়ার এটাই সঠিক সময়। এখন নতুন নেতৃত্ব প্রয়োজন। ফুটবলে নতুন ধারা প্রয়োজন।’

এসময় দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল দেশটির ফুটবলে লোই’র ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ৮৫ বছর বয়সী এই ফুটবল সংগঠককে অস্ট্রেলিয়া ফুটবলের ‘গড ফাদার’ বলা হয়। ১৯৭০ সালে তার অধীনেই দেশটিতে ‘ন্যাশনাল সকার লিগ’-এর যাত্রা শুরু। এছাড়া ২০০৩ সালে ফের দায়িত্ব নেওয়ার সময় তার অধীনেই তিনটি বিশ্বকাপে বাছাই পর্ব উত্তীর্ণ হয় অস্ট্রেলিয়া। এমনকি ২০২২ বিশ্বকাপে আয়োজক না হতে পারার জন্য দায়ী করা হয় তাকেই!

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি