শুরুতে এবাদতের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৯, ১৩:৩৯আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১৩:৪৮

শুরুতে এবাদতের বিদায় কলকাতায় ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে ইনিংস হার এড়াতে তৃতীয় দিনে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান। তারা পিছিয়ে ৮১ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর ভারত ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩৪৭ রানে।

দ্বিতীয় দিন শেষ বলে বিদায় নেন তাইজুল। মাহমুদউল্লাহ রিটায়ার্ড হার্ট হওয়ায় এখনও কোনো সংবাদ মেলেনি তার ফিটনেস নিয়ে। মুশফিকের সঙ্গী হয়ে মাঠে নেমেছিলেন পেসার এবাদত। তাকে দিনের তৃতীয় ওভারেই বিদায় দিয়েছেন উমেশ যাদব। ডান কাঁধ বরাবর ছোঁড়া বাউন্সার ঠিকমতো সামলাতে পারেননি এবাদত। ব্যাটের হ্যান্ডেলে লেগে জমা পড়ে তৃতীয় স্লিপে দাঁড়ানো কোহলির হাতে। 

মুশফিকুর রহিম অবশ্য অপরপ্রান্ত আগলে খেলছেন। ব্যাট করছেন ৫৯ রানে। মাহমুদউল্লাহ নামেননি আজকে দিনের প্রথম উইকেট পতনের পরেও। নেমেছেন আল আমিন হোসেন।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান