শচীনের উপদেশেই ভারতের এমন সাফল্য!

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০১৯, ১৩:০৬আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৩:১৩

শচীনের উপদেশেই ভারতের এমন সাফল্য! কলকাতায় বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের অভিষেক টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে ভারত। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় পেতে ভূমিকা ছিল অধিনায়ক বিরাট কোহলির। এমন সাফল্যের পেছনে অবশ্য ভূমিকা ছিল আরেক ভারতীয় কিংবদন্তিরও! মাস্টার ব্লাস্টার শচীনের উপদেশই এই টেস্ট জিততে ভূমিকা রেখেছে বলে জানালেন বিরাট কোহলি।

গোলাপি বলে দুই দলই টেস্ট খেললো প্রথমবার। সন্ধ্যার পর গোলাপি বল কেমন আচরণ করবে আবার এই বলে সুইং কেমন করবে- এ নিয়ে একরকম ধোঁয়াশা ছিল। এ নিয়ে কোহলিকে গুরুত্বপূর্ণ উপদেশগুলো দিয়েছেন শচীন, ‘‘শচীন টেন্ডুলকারই গোলাপি বলের টেস্ট নিয়ে অভূতপূর্ব উপদেশগুলো দিয়েছিলেন। তিনি জানান, ‘তোমাকে দ্বিতীয় সেশনকে মনে করতে হবে সকালের সেশন। যখন নাকি অন্ধকার হয়ে আসবে তখন বল সুইং করবে। আবার প্রথম সেশনকে মনে করতে হবে লাঞ্চ থেকে টি ব্রেকের সময় হিসেবে।’ সে হিসেবে পরিকল্পনাও পাল্টাতে হবে।’’

গোধূলিতে ব্যাট করা কষ্টকর- এমন অভিযোগ অনেকেই করেছেন। তবে কোহলি বললেন ভিন্ন কথা, ‘ভাগ্যক্রমে আমি আলোর নিচে যখন ব্যাট করতে নামি তখন এমন পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়নি। মনে করি ভবিষ্যতে হয়তো সেটা চ্যালেঞ্জিং কিছু হয়ে দাঁড়াবে। তবে অভিজ্ঞতাটা ভিন্ন। তবে যখন ব্যাট হাতে নেমেছি, মনে হয়েছিল আইপিএলের মতো আবহ। তাই প্রথম বল থেকেই মারতে চেষ্টা করেছি।’

/এফআইআর/
সম্পর্কিত
৬৪-তে অলআউট বাংলাদেশ, এর কম রান আর কতবার হয়েছিল?
২২ বলে ৫ উইকেট তুলে নিলেন স্টার্ক, এর চেয়ে কম বলে কেউ পেরেছে?
স্টার্কের ৫ উইকেটের পর কামিন্সের আঘাত, লজ্জার রেকর্ড গড়ার পথে বাংলাদেশ!
সর্বশেষ খবর
কলকাতায় নিহতদের লাশের জন্য বেনাপোলে স্বজনদের অপেক্ষা
কলকাতায় নিহতদের লাশের জন্য বেনাপোলে স্বজনদের অপেক্ষা
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক বাংলাদেশিকে কৌশলে উদ্ধার
রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক বাংলাদেশিকে কৌশলে উদ্ধার
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী