মুগ্ধতা নিয়ে ফিরে যাচ্ছেন রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
১২ ডিসেম্বর ২০১৫, ১৬:১২আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৬:১২

রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়তে হচ্ছে আন্দ্রে রাসেলকে। এদিন ম্যাচ শুরুর আগে প্যাট সিমকক্সের সঙ্গে আলাপকালে জাতীয় দলের অধিনায়ক মাশরাফির নেতৃত্ব গুনের প্রংশসা জড়েছে তার কন্ঠে।

শনিবার ম্যাচ শুরুর আগে চ্যানেল নাইনের ধারাভাষ্যকার প্যাট সিমকক্সের সঙ্গে আলাপচারিতায় রাসেল বলেন, ‘দূর্ভাগ্যজনক ভাবে আমাকে চলে যেতে হচ্ছে। কিছুই করার নেই আমার। সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ আমি। চেষ্টা করব, কুমিল্লাকে জিতিয়ে খুশি মনে ফিরে যেতে।’

বিপিএলে এর আগে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে খেলেছিলেন তিনি। এবার খেললেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। মাশরাফির নেতৃত্বগুণে মুগ্ধ এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে দারুন এক নেতা। সবসময় ড্রেসিং রুমকে মাতিয়ে রাখে। সবাইকে বলে বেশি না ভেবে খেলা উপভোগ করতে। আসলে এটাই হওয়া উচিত। ক্রিকেট এভাবেই খেলা উচিত। আমাদের দলে খুব বড় তারকা নেই, তারপরও আমরা একতাবদ্ধ হয়ে মাঠে সেরাটা খেলার চেষ্টা করছি।’

সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশ খেলতে আগে থেকেই চুক্তিবদ্ধ রাসেল। আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ। সিডনি থান্ডারের প্রথম ম্যাচ ২০ ডিসেম্বর। কিন্তু সপ্তাহখানেক আগেই দলের সঙ্গে যোগ দিতে হবে তাকে। এই কারণেই শনিবারের ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ার বিমানে চাপতে হচ্ছে কুমিল্লার এই অলরাউন্ডারকে।

/আরআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি