এই মুহূর্তে পাকিস্তানে টেস্ট খেলার কোনও সুযোগ নেই: নাজমুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৯, ১৫:২৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৬:০৯

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হলেও টেস্টে না খেলার অনীহার বিষয়টি সংবাদমাধ্যমকে এই প্রথম স্পষ্ট করে জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। 

বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে নাজমুল হাসান বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে টেস্ট খেলার কোনও সুযোগ এই মুহূর্তে নেই। আশা করি তারা (পিসিবি) আমাদের সুবিধা-অসুবিধা বুঝবে।’

আগে থাকতেই বাংলাদেশের বিদেশি কোচিং স্টাফ নিরাপত্তাজনিত কারণে এই সফর নিয়ে অনাগ্রহী ছিলেন। তারা পাকিস্তানে না যেতে বিসিবির কাছে আবেদনও করেছিলেন। তবে বিসিবি সভাপতি জানিয়েছেন সফরটি ছোট হলে সেখানে যেতে তাদের আপত্তি নেই, ‘কোচিং স্টাফের বেশির ভাগই যেতে চাচ্ছে না। অল্পকজন বলেছে ছোট ট্যুর হলে তারা যেতে রাজি। এ অবস্থায় কী করে লম্বা সফরে যাই।’

কোচিং স্টাফের পাশাপাশি দলের অনেক খেলোয়াড়ও নাকি খেলতে যেতে চাইছেন না এই সফরে। তাদের কথাগুলোও তুলে এনেছেন নাজমুল হাসান, ‘খেলোয়াড়দের অনেকেই যেতে চাইছে না। তাদের সমস্যা না থাকলেও পরিবারের সমস্যা আছে। সব মিলিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করার ব্যাপার আছে। তাই সেখানে টেস্ট খেলতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না।’
করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ‘আমরা প্রমাণ করেছি পাকিস্তান নিরাপদ জায়গা। যদি কেউ না আসতে চায়, তাহলে তাদের বোঝাতে হবে (পাকিস্তান) কেন অনিরাপদ।’ এমন কথার পর বিসিবি সভাপতির ভাষ্য, ‘এটা ওদের ব্যাপার ওরা কী বলছে, না বলেছে। আমরা আমাদের কাজগুলো করছি। এখনো সরকারি অনুমতি পাইনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি টি-টোয়েন্টিতে যাবো। তারপরও অনেক কাজ আছে। খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে হবে, সরকারের অনুমোদন নিতে হবে।’

/আরআই/এফআইআর/পিকে/এমএমজে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম