বিদেশি দল মানসম্মত, সালাউদ্দিন উদ্বিগ্ন নিজেদের নিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২০, ১৯:১৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৯:৩২

সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহনকারী দলগুলোর মান নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন এমন সমালোচনায় বিব্রত নন। মানসম্মত দলগুলোকে নিয়েই আন্তর্জাতিক প্রতিযোগিতা হচ্ছে বলে দাবি করছেন সাবেক তারকা ফুটবলার।

এবার বঙ্গবন্ধু গোল্ডকাপে ৬টি দল অংশ নিচ্ছে।বাংলাদেশ ছাড়াও খেলছে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন, শ্রীলঙ্কা, সেশেলস, মরিশাস ও বুরুন্ডি।কাজী সালাউদ্দিন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি অনেক জায়গায় শুনেছি কী টিম এসেছে? এ নিয়ে অনেকে কথা বলছেন।কিন্তু গতকালের ম্যাচ(বুরুন্ডি বনাম মরিশাস) দেখলে এসব মন্তব্য প্রত্যাহার করা উচিত।বুরুন্ডি যা খেলেছে তা এশিয়ান অনেক দেশই খেলতে পারে না।’
এই প্রতিযোগিতায় বাংলাদেশের ভাগ্য নিয়ে চিন্তিত সালাউদ্দিন, ‘এখন আমি ভাবছি সেমিফাইনালে গেলে বাংলাদেশের কী হবে (যদি বুরুন্ডি বিপক্ষে থাকে)।দলগুলোর পারফরম্যান্সেই পরিষ্কার যে তারা ভালো দল।’

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ সুযোগ পেয়েও গোল করতে পারেনি। বাফুফে সভাপতি বলেছেন, ‘আমরা ফুটবলারদের সব রকমের সুযোগ–সুবিধা দিচ্ছি। তাদের হয়ে মাঠে খেলে দিতে পারবো না। আজ থেকে ৩৫ বছর আগে হলে বলতে পারতাম, মাঠে গোল দেওয়ার চেষ্টা করবো।আমাদের খেলোয়াড়দের মাঠে লড়াই করে খেলতে হবে।বাইরে লিগে তো বিদেশিদের সঙ্গে সবাই লড়াই করেই নিজেদের জায়গাটা তৈরি করে নেয় স্থানীয় খেলোয়াড়েরা।আমাদের এখানেও তাই করতে হবে।’
সালাউদ্দিনের আরও ব্যাখ্যা, ‘বিশ্ব ফুটবলে পরিবর্তন হচ্ছে।আগে ব্যক্তিগত স্কিলনির্ভর ফুটবল ছিল।এখনকার ফুটবলে টিম স্পিরিট বেড়েছে।তবে আমাদের এখানে এখনকার ফুটবলে সবাই মেসি-রোনালদোদের মতো ফুটবলার খোঁজে।এটা তো সম্ভব না।আমাদের যা আছে তাই নিয়েই খেলতে হবে।ভবিষ্যতে যদি আরও ভালো ফুটবলার আসে তাহলে আমাদের জন্য ইতিবাচক হবে।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম