শ্রীলঙ্কার বিপক্ষে নেই জামাল, অভিষেক মানিক মোল্লার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২০, ১৩:০০আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৩:৩৫

জামাল ভূঁইয়া। বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিফাইনাল নিশ্চিত করতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে চিন্তা ভাঁজ ফেলেছে অধিনায়ক জামাল ভূঁইয়ার চোট! শারীরিক যে অবস্থা তাতে তার খেলা প্রায় অনিশ্চিত। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে বিকাল ৫টায়। 

প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে উরুর চোটে আক্রান্ত হয়েছেন এই মিডফিল্ডারের। সেই ম্যাচটি বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। তার জায়গায় মানিক মোল্লার অভিষেক হতে পারে। দলীয় সূত্র বলছে, মাঠে নামার মতো অবস্থায় নেই জামাল ভূঁইয়া। তবে গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় জামাল ভূঁইয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান বাংলাদেশ কোচ জেমি ডে। এখনই নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না তিনি, ‘জামাল মাঠে নামবে কিনা তা ম্যাচের আগেই বোঝা যাবে। এখনই কিছু বলা যাচ্ছে না।’

দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু অবশ্য বলেছেন, জামালকে ওয়ার্ম আপে দেখা হবে। তারপর সিদ্ধান্ত। শেষ পর্যন্ত জামাল যদি খেলতে নাই পারেন তা দলের জন্য বড় আঘাত।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম