শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় অপেক্ষাকৃত দুর্বল সোয়ানসি সিটির বিপক্ষে ভাগ্যগুনে ২-১ গেলে জয় পেয়েছে ম্যানসিটি। এ জয়ে শিরোপার দৌড়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও সুসহংহত করল সিটিজেনরা।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে লিড নেয় স্বাগতিক ম্যানসিটি। নাভাসের তুলে মারা কর্নার কিক থেকে বল পেয়ে জোরালো শট নিয়ে সোয়ানসির জালে বল জড়ান উইলফ্রেড বোনি। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি।
বিরতির পর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯০ মিনিটে) গোল পরিশোধ করেন দেন সোয়ানসির ফরাসি তারকা গোমিস। পয়েন্ট হারানোর আশঙ্কা দেখা দেয় সিটিজন শিবিরে।
তবে খেলার শেষ বাঁশি বাজানোর কিছুক্ষণ আগে জয়সূচক গোলের দেখা পায় ম্যানসিটি। গোলবারের ডানদিক শট নেন ইয়াইয়া তোরে। তোরের নেওয়া শটে বলটি ইহেনাচোর পিঠে লেগে কিছুটা বাঁক খেয়ে জালে জড়ায়।
এ জয়ে ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে লিচেস্টারসিটির পয়েন্টও ৩২। তবে, গোল ব্যবধানে এগিয়ে সিটিজেনরা। পয়েন্ট তালিকার তিনে আর্সেনাল।
এদিকে একই দিনে পরের ম্যাচে বোর্নমাউথের বিরুদ্ধে ২-১ গেলে হেরে শিরোপার দৌঁড়ে পিছিয়ে পড়লে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৬ ম্যাচের রেড ডেভিলদের পয়েন্ট ২৯
/এমআর/







