মেয়েদের দলবদলে হতাশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২০, ২১:৪৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ২১:৫৪

মেয়েদের দলবদলে হতাশা মেয়েদের লিগের জন্য সাবিনা-কৃষ্ণারা কম হা-পিত্যেশ করেননি। অবশেষে তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ৬ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে লিগ। দলবদল শেষ হয়েছে আগেই। এখন লিগ মাঠে গড়ানোর অপেক্ষা। কিন্তু শুরু হওয়ার আগেই লিগ নিয়ে হতাশার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এবারের লিগে যে জাতীয় দলের অনেক খেলোয়াড়ই দল পাননি!

শুধু জাতীয় দলে খেলা খেলোয়াড় নন। বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলা খেলোয়াড়ও আছেন, যাদের অনেককেই খেলার বাইরে থাকতে হচ্ছে। বাফুফে ভবনে জাতীয় দলসহ সবমিলিয়ে ৫৭ জন খেলোয়াড় নিয়মিত অনুশীলন করে থাকে। এরমধ্যে বসুন্ধরা কিংসে ১৯ জন গেছেন। ১৭ জন খেলছেন নাসরিন একাডেমির হয়ে। এছাড়া চারজন খেলবেন এফসি উত্তরবঙ্গে।

বসুন্ধরা কিংসে সবাই ভালো পারিশ্রমিক পেলেও বাকী দলগুলোতে খেলতে হচ্ছে নামকাওয়াস্তে! এছাড়া ১৭ জন খেলোয়াড়ের তো খেলারই সুযোগ হচ্ছে না। এরমধ্যে জাতীয় দলে খেলা মার্জিয়া, আনুচিং ও আনাই মোগিনি, নাজমা ও শামসুন্নাহার জুনিয়র উল্লেখযোগ্য।

এমন পরিস্থিতি দেখে জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বেশ হতাশ, ‘ক্যাম্পে থাকা সবাই এবার লিগে খেলার সুযোগ পাচ্ছে না। এটা আসলেই বেশ হতাশার খবর। শুধু তাই নয় দল পাওয়া অনেক খেলোয়াড় শুধু টোকেন মানি নিয়ে খেলছে। এমনিতেই অনেক দিন পর লিগ হতে যাচ্ছে। সেই লিগে যদি সবাই খেলতে না পারে তাহলে কী বলার আছে?’

তবে এই লিগ খেলে খেলোয়াড়দের কতটুকু উন্নতি হবে-এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ছোটন, ‘একমাত্র বসুন্ধরা কিংস ছাড়া আর কেউ তো ভালো দল গড়েনি। তারা খেলা শুরুর আগেই চ্যাম্পিয়ন। এখন অন্য দলগুলোর যা অবস্থা তাতে করে একপেশে লিগ হবে তা নিশ্চিত। তাই এই লিগ খেলে সবার উন্নতি হবে কিনা আমি বেশ সন্দিহান।’

প্রিমিয়ার লিগের দল হিসেবে শুধুমাত্র বসুন্ধরা ছাড়া অন্য কেউ অংশ নিচ্ছে না। এর কারণ হিসেবে বাফুফের মহিলা লিগ কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তারের অসহায় সুর, ‘আমরা সবাইকে এই লিগ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু সেভাবে কেউ সাড়া দেয়নি। এখন তারা খেলতে না আসলে আমাদের কী করার আছে। আমরা তো সবরকম চেষ্টা করেছি।’

তবে প্রিমিয়ার লিগের অন্যতম দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্মকর্তা আনোয়ারুল করিম বলছেন অন্য কথা, ‘মেয়েদের লিগ নিয়ে বাফুফে থেকে সেভাবে আমাদের বলা হয়নি। যদি লিগে অংশগ্রহণটা বাধ্যতামূলক হতো তাহলে হয়তো খেলতাম। এছাড়া আমাদের ছেলেদের দল চালাতেই হিমশিম খেতে হয়। তাই অন্য লিগে খেলা কঠিন।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান