বিপিএলে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৫, ২২:২৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৯:০৯

angus porter বিপিএলে খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পেশাদার ক্রিকেটারদের সংগঠন প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ)।  বিশেষ করে ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়েই এমন উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
সংগঠনটির প্রধান অ্যাঙ্গাস পর্টার ক্রিকইনফোকে বলেন, ‘বিপিএলে বাংলাদেশে খেলতে যাওয়া ইংলিশ ক্রিকেটারদের নিয়ে আমরা সত্যিই উদ্বিগ্ন।’
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসেই এই সংগঠনটি পরিচালনা করেন পর্টার। এছাড়া বাংলাদেশে ইংলিশ নাগরিকরা ‘উচ্চ মাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকিতে’ আছে বলে ইতোমধ্যেই সতর্কতা জারি করেছে ব্রিটেনের পররাষ্ট্র দফতর। তাই ব্রিটিশ নাগরিকদের জনসম্মুখে বেশি বের না হওয়ারও এক ধরনের আদেশ রয়েছে ওই সতর্কতায়।  এই মুহূর্তে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে জশুয়া কব এবং রবি বোপারা বিপিএলে খেলছেন।
তিনি বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে যে অবস্থা বিরাজ করছে এবং পররাষ্ট্র দফতরগুলো যেরকম উপদেশ দিয়ে রেখেছে তাতে আমরা সব ক্রিকেটারদেরই সতর্ক করে দিয়েছি। আমরা তাদের কাছে আরও জানতে চেয়েছি যে- তারা পরিস্থিতি বুঝতে পারলে সেটা যেন লিখিত দেয়।’
বিপিএলে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন ‘আমরা সবসময়ই স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে একমত। কিন্তু সেখানে তাদের সম্পৃক্ততা এই মুহূর্তে আমাদের উদ্বেগের সৃষ্টি করছে।’
কিছুদিন আগেই নিরাপত্তার কারণে বাংলাদেশে নির্ধারিত সফরে আসতে রাজি হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু এর কিছুদিন পরই বাংলাদেশে এসে বিশ্বকাপ ফুটবলের বাছাই ম্যাচে খেলে যায় অস্ট্রেলিয়া ফুটবল দল। 

/এফআইআর /এএইচ/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম