প্রথম ওভারেই অভিষেকের উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২২

প্রথম ওভারেই অভিষেকের উইকেট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে উইকেট ভেজা থাকায় টস জিতে বোলিং নিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশের যুবারা। শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরেছে।

দুই প্রান্ত থেকে দুই পেসার শরিফুল ইসলাম ও তানজিম হাসান মিলে দুই ওপেনার যশস্বী জয়সাওয়াল ও দিব্যনশ সাক্সেনাকে কোনঠাসা করে রেখেছেন। তার পর সপ্তম ওভারে অভিষেকের হাতে বল তুলে দেন অধিনায়ক। এসেই নিজের চতুর্থ বলে তুলে নেন সাক্সেনার উইকেট। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫৭ রান। ক্রিজে আছেন ওপেনার জয়সাওয়াল (৩৪) ও তিলক বর্মা (১৫)।

বাংলাদেশ দলের দুই পেসার শুরুটা করেছেন মেডেন দিয়ে। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে প্রথম রান তোলে ভারত।

এবারের যুব বিশ্বকাপে অবশ্য বাংলাদেশ-ভারত দুটি দলই অপরাজিত। তবে আজ একটি দলকে হার মানতেই হবে। বিজয়ী দল হবে অপরাজিত চ্যাম্পিয়ন। ম্যাচটি যেহেতু ফাইনাল, সেহেতু উত্তেজনার পারদও আকাশচুম্বী। আর লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি।

দলে আজকে প্রত্যাশিত একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাসান মুরাদের জায়গায় এসেছেন অভিষেক দাস। ভারতীয় দল অপরিবর্তিত।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম