টুখেলের মন্ত্রে ঘুরে দাঁড়িয়েও জয় পেলো না পিএসজি

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৩

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েও জয় পায়নি পিএসজি। লিগ ওয়ানে অবনমন অঞ্চলে রয়েছে আমিয়েঁ। সেই দলের বিপক্ষেই হেরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি)। পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এই দলটিই জাগিয়ে তোলে জয়ের সম্ভাবনা। কিন্তু আমিয়েঁ শেষ মুহূর্তে গোল করলে ৪-৪ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে টমাস টুখেলের দল।

নেইমার-এমবাপ্পে না থাকলেও শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছিলেন টুখেল। তার পরেও প্রথমার্ধে খুব ভুগেছে পিএসজি। পঞ্চম মিনিটেই এগিয়ে যায় আমিয়েঁ। গিরাসির গোলের পর ২৯ মিনিটে কাকুতার গোলে ব্যবধান বাড়িয়ে নেয় আমিয়েঁ। ১১ মিনিট পর দিয়াবাতের গোলে ৩ গোলের অগ্রগামিতায় পিএসজিকে একেবারে কোণঠাসা করে ফেলে তারা। বিরতির আগে হেরেরা স্কোর করলে একটি গোল শোধ দেয় পিএসজি।

দলের এই দশায় কোচ টুখেলও মোটেও স্বস্তি পাচ্ছিলেন না। তাই বিরতির পর টানেলে গিয়ে শিষ্যদের ঘুরে দাঁড়ানোর মন্ত্র দিয়েছিলেন। একই সঙ্গে পরিবর্তন আনেন দুটি। তার পরেই অসাধারণভাবে ঘুরে দাঁড়ায় পিএসজি। ৬০ ও ৬৫ মিনিটে কোয়াসির জোড়া গোলে সমতা আনে তারা (৩-৩)।

৭৪ মিনিটে ইকার্দি গোল করলে (৪-৩)জয়ের অপেক্ষাতেই ছিল ফরাসি জায়ান্টরা। কিন্তু তাদের হতাশ করে যোগ করা সময়ে নাটকীয়ভাবে সমতাসূচক গোল আদায় করে নিয়েছেন আমিয়েঁ ফরোয়ার্ড গিরাসি।

২৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তলানির দিকে আমিয়েঁ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম