শেষ ওয়ানডেতে বিশ্রামে মুশফিক, যাচ্ছেন না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২০, ১৫:২৪আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৭:১৬

শেষ ওয়ানডেতে বিশ্রামে মুশফিক, যাচ্ছেন না পাকিস্তান পাকিস্তান সফরে মুশফিকুর রহিমের না যাওয়া নিয়ে আলোচনা চলছে কয়েক দিন ধরেই। এর সঙ্গে যুক্ত হয়েছে ভিন্ন এক খবর। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, পাকিস্তান সফরে না গেলে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়তে হবে তাকে। অবশ্য তেমনটি আর ঘটেনি, দ্বিতীয় ওয়ানডে খেলেছেন মুশফিক। তবে শুক্রবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাকে বিশ্রামে রেখেই খেলতে নামছে বাংলাদেশ।

মুশফিকুর রহিমকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের ব্যাখ্যা অবশ্য ভিন্ন। ক্রিকইনফোকে বলেছেন, ‘শেষ ম্যাচে মুশফিক খেলবে না। এই ম্যাচে তরুণদের থেকে কাউকে সুযোগ দেওয়া হবে। কারণ সামনের মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে আছে। সেখানে নতুন কাউকে সুযোগ দিতে পারি না।’

মিনহাজুলের কথাতেই স্পষ্ট, একাদশে অভিষেক না হওয়া কাউকে সুযোগ দেওয়া হবে তৃতীয় ওয়ানডেতে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এই স্কোয়াডে আর কোনও পরিবর্তন আনা হবে না বলেই জানিয়েছেন তিনি।

এদিকে মুশিফক পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্তে  অনড়। সর্বশেষ বিসিবি সভাপতি নাজমুল হাসান এক প্রকার চাপ সৃষ্টি করেছিলেন তার ওপর। সংবাদ মাধ্যমকে বিসিবি প্রধান বলেছিলেন, ‘পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ক্রিকেটারদের উচিত বোর্ডের সিদ্ধান্ত মেনে নেওয়া। প্রত্যেক চুক্তিবদ্ধ খেলোয়াড়েরই যাওয়া উচিত।’ মুশফিকও গত সপ্তাহে সরাসরি জানিয়ে দেন, তিনি আগের সিদ্ধান্তে অনড়, পাকিস্তানে যাবেন না।

মিনহাজুল আবেদীন জানিয়েছেন বিষয়টি আরও পরিষ্কার হতে মুশফিকের সঙ্গে তার কথা হয়েছে, ‘আসলে বিভিন্ন পত্রিকায় দেখেছি মুশফিক বলেছে সে যেতে পারে, আবার নাও যেতে পারে। তাই এই বিষয়ে তার কাছে সরাসরি জানতে চেয়েছিলাম। সে আমাদের জানিয়ে দিয়েছে সে আগের সিদ্ধান্তেই অনড়।’

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম