আইপিএলের পর সিপিএলেও কোচের ভূমিকায় অ্যান্ডি ফ্লাওয়ার

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২০, ১০:৪৮আপডেট : ১০ মার্চ ২০২০, ১০:৫২

অ্যান্ডি ফ্লাওয়ার। কোচিং ক্যারিয়ারে সুসময় যাচ্ছে অ্যান্ডি ফ্লাওয়ারের। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচ হয়েছেন মাত্র কয়েকদিন হলো। এর সঙ্গে ক্যারিবিয়ান থেকেও মিললো আরেকটি সুখবর। সিপিএলে আসন্ন মৌসুমে তাকে হেড কোচের দায়িত্ব দিয়েছে সেন্ট লুসিয়া জুকস।

অবশ্য এই নিয়োগের ব্যাপারে দুটি ফ্র্যাঞ্চাইজির একটি যোগসূত্র আছে। কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড আবার সেন্ট লুসিয়ারও মালিকানা কিনেছে গতমাসে। তাই ফ্লাওয়ারের প্রতি আস্থা আছে বলেই ক্যারিবিয়ানে সাবেক জিম্বাবুইয়ান গ্রেট পালন করবেন হেড কোচের দায়িত্ব। পাঞ্জাবে অবশ্য হেড কোচ অনিল কুম্বলে। তার অধীনে থাকবেন ফ্লাওয়ার।

ইংল্যান্ডের হেড কোচ, সহকারী কোচের দায়িত্ব পালনের পর ফ্লাওয়ার ২০১৪ সাল থেকে ইসিবিতে ছিলেন টেকনিক্যাল ডিরেক্টরের ভূমিকায়। গত বছর সেই দায়িত্ব ছেড়ে দিলে এখন তিনি নাম লেখালেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে।    

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম