আবাহনীতে অভিষেকেই সেঞ্চুরি ও জয়ে রঙিন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ১৮:১১আপডেট : ১৫ মার্চ ২০২০, ১৮:১১

আবাহনীতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে দল জেতালেন মুশফিক আবাহনীতে নাম লিখিয়ে দারুণ খুশি ছিলেন মুশফিকুর রহিম। প্রথমবারের মতো ঐতিহ্যবাহী এই ক্লাবে এসে ছিলেন দারুণ উচ্ছ্বসিতও। আকাশি-নীল জার্সিতে নিজের অভিষেকটাকেও রাঙিয়ে নিলেন এই উইকেটকিপার- ব্যাটসম্যান, খেলেছেন ১২৭ রানের দুর্দান্ত এক ইনিংস। তার এই ইনিংসের সৌজন্যেই পারটেক্সকে  ৮১ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

মুশফিকের মাঠে নামা মানেই যেন রানের বন্যা। জাতীয় দলের মতো যেকোনও দলের অন্যতম ভরসার নাম মুশফিক। নিজের পরিশ্রম দিয়ে ধীরে ধীরে নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। রবিবার ধ্বংসস্তুপ থেকে আবাহনীকে তুলে এনে দলকে বড় জয় উপহার দিয়েছেন মুশফিক।

কাজটা মোটেও সহজ ছিল না মুশফিকের জন্য। সহজ প্রতিপক্ষ হলেও পরিস্থিতি ছিল বেশ কঠিন। কেননা ২৭ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান লিটন দাস, মোহাম্মদ নাঈম ও নাজমুল হোসেনকে হারিয়ে আবাহনী তখন কাঁপছে।

এরপর চারে নেমে মুশফিক দায়িত্বশীল ইনিংস খেলেন। যদিও অন্যপ্রান্তে দ্রুত বিদায় নেন আমিনুল ইসলাম বিপ্লব (১৪) ও আফিফ হোসেন (৩)।  ৬ষ্ঠ উইকেটে মোসাদ্দেককে সঙ্গে নিয়ে মুশফিক গড়েন ১৬০ রানের জুটি। কভার ড্রাইভ, অন ড্রাইভ, সুইপ, রিভার্স সুইপের পসরা সাজিয়ে মুশফিকে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ১২তম সেঞ্চুরিতে পৌঁছান। চাপের মুখে নেমে ১১ চার ও ৪ ছয়ে  ১২৪ বলে খেলেন ১২৭ রানের আলো ঝলমলে ইনিংস।

দ্বিতীয়বারের মতো লিস্ট ‘এ’ ম্যাচ খেলতে নামা জয়নুল ইসলাম ড্রেসিংরুমে ফিরিয়েছেন মুশফিককে। ১০ ওভার বোলিং করে ৫টি মেডেন নেওয়া জয়নুল আবাহনীর ব্যাটসম্যানদের পুরো সময়টাতেই চাপে রেখেছেন। সব মিলিয়ে ২৮ রান খরচায় ডানহাতি এই পেসার নিয়েছেন ৩ উইকেট। 

দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও দীর্ঘদিন পর চোট কাটিয়ে ফেরা মোসাদ্দেক যোগ্য সঙ্গ দিয়েছেন মুশফিককে। উইকেটকিপার-ব্যাটসম্যানের বিদায়ের পর পরই অবশ্য ড্রেসিংরুমে ফিরে যান এই অলরাউন্ডার। ৭৪ বলে ৪ চার ও ২ ছক্কায় খেলেন ৬১ রানের ইনিংস। এরপরই বিস্ফোরক ব্যাটিং করেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। ৫ ছক্কায় ১৫ বলে তুলে নেন ৩৯ রান। অপরপ্রান্তে থাকা তাইজুলও খেলেন ১ চার ও ১ ছক্কায় ১৭ রানের ইনিংস। শেষদিকে এই দুই ব্যাটসম্যানের ঝড়ো ব্যাটিংয়ে আবাহনী ৭ উইকেটে ২৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।

জবাবে খেলতে নেমে আবাহনীর বোলারদের সামনে শুরুতেই অসহায় হয়ে পড়ে পারটেক্স। বিশেষ করে বাঁহাতি পেসার মেহেদী হাসান রানার গতির কাছে পারটেক্সের ব্যাটসম্যানরা খেই হারিয়ে ফেলেন। নিজের প্রথম ওভারেই ওপেনার আব্বাস মুসরার উইকেট নিয়ে শূভসূচনা করে রানা। দলীয় ২০ রানে সাইফউদ্দিন আরেক ওপেনার হাসানুজ্জামানকে তুলে নিলে মেরুদণ্ড ভেঙে যায় পারটেক্সের। তারপরও মিডল অর্ডারের দৃঢ়তায় ২০৮ রান করতে সমর্থ হয় প্রথম বিভাগ থেকে উঠে আসা দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন নাজমুল হোসেন মিলন।  

মেহেদী হাসান রানা ৪ উইকেট নিয়ে আবাহনীর সেরা বোলার। ৯.৪ ওভারে ৫৫ রান খরচায় তিনি চারটি উইকেট নিয়েছেন। এছাড়া তাইজুল ইসলাম দুটি এবং মোসাদ্দেক, আরাফাত ও বিপ্লব একটি করে উইকেট নিয়েছেন।

 

 

 

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম