শেখ রাসেলের কেনিয়ান কোচও কোয়ারেন্টাইনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২০, ১৯:৩৬আপডেট : ২০ মার্চ ২০২০, ১৯:৫৪

শেখ রাসেল ক্রীড়াচক্র করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব প্রায় থমকে গেছে। বাংলাদেশেও এই ভাইরাস সংক্রমণ রুখতে সতর্ক হয়েছে। এমনিতে সব খেলা বন্ধ। অনেক ক্লাব ফুটবলারদের ছুটিও দিয়েছে। তবে এরইমধ্যে যারা বিদেশ থেকে এসেছেন তাদের রাখা হচ্ছে কোয়ারেন্টাইনে। ফুটবলে এই নিয়ে দ্বিতীয় বিদেশি হিসেবে শেখ রাসেল ক্রীড়াচক্রের কেনিয়ান কোচকে রাখা হলো নি:সঙ্গ পর্যবেক্ষণে।

উত্তর বারিধারা দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার লিওনার্দো লিমা নিজ ক্লাবে কোয়ারেন্টাইনে আছেন। এবার শেখ রাসেল ক্রীড়াচক্রের কেনিয়ান ফুটবল কোচ আবদুল ইদি সেলিমকেও যেতে হলো কোয়ারেন্টাইনে। গত ১৭ মার্চ কেনিয়া থেকে ঢাকায় ফিরেছেন তিনি। কিন্তু ঢাকায় যে ফ্ল্যাটে থাকতেন সেখানে উঠতে পারেননি। তাই ক্লাব তাকে স্থানীয় একটি হোটেলের কক্ষে কোয়ারেন্টাইনে রেখেছে।

ক্লাবটির পরিচালক সালেহ জামান সেলিম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কেনিয়ান কোচকে নিয়মানুযায়ী কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সে যে ফ্ল্যাটে থাকতো সেখানে রাখা যায়নি। তাই একটি হোটেলের রুমে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আসলে আমরা কোনও ঝুঁকি নিতে নিতে চাইনি।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম