দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ১৯:৪৭আপডেট : ২১ মার্চ ২০২০, ১৯:৫৪

দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে: তামিম প্রাণঘাতী করোনাভাইরাস গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। যেটির সংক্রমণ বাংলাদেশেও ছড়িয়েছে। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন, পাশাপাশি ২৪ জন এই ভাইরাসে আক্রান্ত রোগী আছেন। শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই নিজের ফেসবুকের লাইভে আসেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।করোনাভাইরাস নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন তিনি।

করোনাভাইরাস থেকে দূরে রাখতে বেশকিছু পরামর্শ দিয়েছেন তামিম, ‘করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশও আক্রান্তের সংখ্যা বাড়ছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে দুটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। প্রথমত সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে; নিয়ম মেনে বারবার হাত ধুতে হবে; চোখ, মুখ ও নাকে হাত দেওয়া যাবে না। দ্বিতীয়ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

সবাইকে একসঙ্গে দায়িত্ব পালন করতে উদ্ধুদ্ধ করেছেন বাংলাদেশের সেরা ওপেনার, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে জিততে হলে আমাদের সবাইকে একসাথে দায়িত্ব পালন করতে হবে। খুব প্রয়োজন না হলে বাসায় বাইরে না যাওয়া, ভিড় থেকে দূরে থাকা আর বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলা উচিত।’

কঠিন এই পরিস্থিতিতে ভিডিও বার্তায় দেশের জন্য ত্যাগ স্বীকার করার অনুরোধ জানিয়েছেন তামিম, ‘আমাদের নিজেদের জন্য, পরিবারের জন্য আর দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আমাদের পরিবারের যারা বয়স্ক আছেন, তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।’

শুধু তাই নয়, বিদেশ থেকে আসা প্রবাসীদের নিজ বাসায় স্বেচ্ছাবন্দী থাকার অনুরোধও আছে তামিমের কণ্ঠে, ‘প্রবাসী যারা দেশে ফিরেছেন তাদের অনুরোধ করবো তারা যেন সব নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকেন।’

তামিম মনে করেন সবার মিলিত চেষ্টায় করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে নিশ্চিত জয় পাওয়া যাবে, ‘কেউ মিথ্যা বা গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না। আমি ও আমার পরিবার সব নিয়ম মেনে চলার চেষ্টা করছি। সবাই দায়িত্ব পালন করলে আমরা এ লড়াইয়ে জিতবো, ইনশাআল্লাহ।’

 

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম