না ফেরার দেশে ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২০, ১২:৫১আপডেট : ২২ মার্চ ২০২০, ১৬:১৯

রেজা-ই-করিম। না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-করিম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। রেজা-ই-করিম দীর্ঘদিন ধরে ক্যানসারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
বাংলাদেশে স্বাধীনতা পরর্বতী যে কয়জন ক্রিকেটকে পুনর্গঠনে ভূমিকা রেখেছেন, তিনি ছিলেন তাদের অন্যতম। তাই রেজা-ই-করিমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শোক প্রকাশ করেছে।
বাংলাদেশের ক্রিকেটের পুনর্জাগরণে তার অবদান ছিল অসামান্য। ১৯৭৪-৭৫ সাল পর্যন্ত তৎকালীন বিসিসিবির প্রথম শ্রেণির লিগ ও টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬-৭৭ সালে যখন ক্রিকেট বোর্ডের প্রথম গঠনতন্ত্র প্রনয়ন হয়, তখন ছিলেন বোর্ডের সাধারণ সম্পাদক।
রবিবার বাদ জোহর রেজা-ই করিমের জানাজা অনুষ্ঠিত হবে তেজগাঁও মনিপুরী পাড়ার বাইতুশ শরফ মসজিদে।তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী