চ্যাম্পিয়ন হতে আশাবাদী মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৫, ১৭:৫৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৮:০৪

mashrafee

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গ্রুপ পর্বের ১০ ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে প্রথমবারের মতো খেলতে আসা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের অধিনায়ক মাশরাফি আশাবাদী এবারের শিরোপা নিজেদের ঘরে তোলার ব্যাপারে।

সোমবার স্থানীয় এক হোটেল সংবাদ সম্মেলনে কুমিল্লার অধিনায়ক মাশরাফি বলেন, ‘এখন পর্যন্ত যেভাবে ক্রিকেট খেলেছি। এটা আমাদের জন্য খুবই ইতিবাচক। সামনের ম্যাচটি দুই দলের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। আমরা আশাবাদী চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে। দলের সবাই খুব  ইতিবাচক। আশা করি, আমরা শেষ যতগুলো ম্যাচ জিতেছি, যেভাবে ইতিবাচকভাবে ক্রিকেট খেলেছি। এভাবে যদি খেলতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে।’

তিনি আরও যোগ করেন, ‘দলের সবাই খুব পেশাদারিত্বের সঙ্গে পারফরম্যান্স করেছে। মাঠ ও মাঠের বাইরে পেশাদার ছিল। শৃঙ্খলা মেনে ছিল। নিজস্ব পারফরম্যান্স যেন ঠিকভাবে করতে পারে, সেদিকে সবার নজর ছিল। সবকিছু মিলে আমরা এখানে আসতে পেরেছি।’

দলে ইনজুরি সমস্যা থাকলেও এগুলো নিয়ে একদমই ভাবতে চাচ্ছেন না মাশরাফি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরু থেকেই আমাদের ইনজুরি সমস্যা ছিল। জাইদি এবং কুলাসেকারা ছাড়া অন্য কাউকেই অনেক সময়ের জন্য আমরা পাইনি। আমরা এই সময়গুলো পার করে এসেছি। এখন এগুলো নিয়ে চিন্তা করার সময় নেই। ওসব শুরুর দিকে অনেক ভাবিয়েছে। এখন আল্লাহর রহমতে একটা পর্যায়ে এসেছি যেখানে আর একটা ম্যাচই বাকি। ২৪ ঘণ্টা আগে এসব নিয়ে ভাবার সুযোগ নেই। যারা আছে তারা সেরাটাই খেলার চেষ্টা করবে।’

প্রতিপক্ষ হিসেবে বরিশালকে কিভাবে দেখছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘যোগ্যতর দল হিসেবেই তারা ফাইনালে এসেছে। পুরো টুর্নামেন্টেই তারা ভালো খেলেছে। তারা অনেক শক্তিশালী দল। গেইল নেই বলে তারা বাজে অবস্থায় রয়েছে এটা ভাবার কোনও সুযোগ নেই। তারা গেইলকে ছাড়াও গতকাল রবিবার ১৬১ তাড়া করেছে।’  

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম