এবার নারী ক্রিকেটারদের আর্থিক সহায়তায় বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২০, ১৪:২৯আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৪:২৯

এবার নারী ক্রিকেটারদের আর্থিক সহায়তায় বিসিবি চুক্তির বাইরে থাকা পুরুষ ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর একদিন বাদে নারী ক্রিকেটাদের জন্যও আর্থিক সহযোগিতার ঘোষণা দিয়েছে বিসিবি।

করেনাভাইরাসের কারণে ক্রিকেটের সকল কার্যক্রম বন্ধ থাকায় আর্থিক সঙ্কটে পড়ছেন অনেক ক্রিকেটার। বিষয়টি মাথায় রেখেই সহযোগিতার হাত প্রসারিত করেছে বিসিবি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা।

অবশ্য এ ক্ষেত্রে কারা পাচ্ছেন এই অর্থ সাহায্য, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। যে সকল নারী ক্রিকেটার ২০১৮-২০১৯ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) খেলেছেন এবং ২০১৯-২০২০ মৌসুমে বিসিবির ক্যাম্পে ছিলেন। তারাই কেবল এককালীন ২০ হাজার টাকা করে পাবেন। একদিন আগে বিসিবি চুক্তির বাইরে থাকা পুরুষ ক্রিকেটারদের জন্য এককালীন ত্রিশ হাজার টাকা অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছেন বোর্ড প্রধান।

সভাপতি নাজমুল হাসানের উদ্ধৃতি দিয়ে বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ছেলেদের মতো অধিকাংশ নারী ক্রিকেটারই আয়ের উৎস হিসেবে ঘরোয়া ক্রিকেটের দিকে তাকিয়ে থাকেন। পাশাপাশি তাদের জন্য আমাদের অনুশীলন ক্যাম্প আয়োজনের কথা ছিল, যা কিনা কোভিড-১৯ রোগের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে অনেকটা জোর করেই ক্রিকেটারদের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি মনে করি এই অবস্থায় তাদের সাহায্য করা প্রয়োজন।'

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম