করোনাভাইরাস: বলে থুতু লাগানোর পুরনো কৌশল থাকবে তো?

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২০, ১৩:৪৪আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৩:৫৩

করোনাভাইরাস: বলে থুতু লাগানোর পুরনো কৌশল থাকবে তো? থুতু দিয়ে বলের এক পাশের উজ্জ্বলতা রক্ষা ক্রিকেটে খুবই পুরনো কৌশল। কিন্তু করোনাভাইরাস নামের নতুন এক মহামারি এই চিরাচরিত পন্থাটিকে বিলোপের দিকে নিয়ে যেতে পারে। তাই এ নিয়ে আলোচনা এখন সবখানে। প্রশ্ন উঠেছে করোনাকালের পর সংক্রমণ আশঙ্কায় থুতু ব্যবহারের এই কৌশল টিকে থাকবে তো?

পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার বলছেন, ‘আমার মনে হয় না এখন কেউ বলে থুতু লাগাতে চাইবে। আমরা বোলাররা থুতু দিয়ে বলের উজ্জ্বলতা রক্ষার চেষ্টা করি। তবে আইসিসির এক রিপোর্টেই দেখলাম যেখানে বলা হয়েছে, বোলাররা হয়তো বলে থুতু লাগাতে পারবে না।’

তিনি মনে করেন, ‘ক্রিকেট এমনই একটি খেলা যেখানে সংস্পর্শ প্রয়োজন। যদি আইসিসি থুতু সংক্রান্ত বিষয়ে কোনো আইন চালু করে, তাহলে এই করোনাভাইরাস মাথায় রেখে আমি তাকে স্বাগত জানাবো।’

অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউডও মনে করছেন, এই বিষয়টি নিয়ে ভাবার দরকার আছে। তিনি বলেছেন, ‘এটা এমনই একটি বিষয়, যেটা নিয়ে আলোচনা প্রয়োজন।’

যদি থুতুর ব্যবহার বন্ধ হয়েই যায় তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াবে? শুনুন হ্যাজেলউডের মুখেই, ‘আমার মনে হয় সাদা বলের ক্রিকেটে এটা মানা যাবে। কিন্তু টেস্ট ক্রিকেটের বেলায় বিষয়টা কঠিন হয় যাবে। কারণ এক্ষেত্রে বোলাররা বলের পার্শ্ব মুভেমেন্টের জন্য এর ওপর নির্ভর করে থাকে। এখন এমন হলো যে, প্রাথমিক উজ্জ্বলতা চলে যাওয়ার পর ৮০ ওভার বলটাকে ঠিকভাবে মসৃণ রাখা গেলো না, তাহলে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিংটা সহজ হয়ে যাবে।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম