বিমান মাদ্রিদে আর রোনালদো আটকে মাদেইরায়

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২০, ০৫:২০আপডেট : ০৪ মে ২০২০, ০৫:৩০

রোনালদো ও তার ব্যক্তিগত বিমান ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত বিমানটি ওড়ার অনুমতি পায়নি মাদ্রিদ থেকে। তাই পর্তুগিজ ফুটবল মহাতারকাও আটকে আছেন পর্তুগালের মাদেইরাতে, নিজের বাড়িতে। এ কারণেই জুভেন্টাসের অনুশীলনে যোগ দেওয়ার জন্য ইতালির তুরিনেও রওনা দিতে পারেননি রবিবার।

পর্তুগালের টিভি চ্যানেল টিভিআইয়ের খবরে বলা হয়েছে, রোনালদোর বিমান মাদ্রিদ থেকে তিনবার ওড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে স্পেন সরকারের কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায়। আশা করা যায় সোমবার (৪ মে) বিমান সংক্রান্ত বিষয়টির সমাধান হয়ে যাবে। আর এদিনই মাদ্রিদ থেকে মাদেইরা গিয়ে রোনালদোকে নিয়ে বিমানটি সন্ধ্যা নাগাদ পৌঁছে যাবে ইতালিতে।

রোনালদোর জি-৬৫০ মডেলের একটি বিমান আছে, যেটির দাম প্রায় পৌনে ৪ কোটি মার্কিন ডলার। ১৮ আসনের বিমানটি ঘণ্টায় সর্বোচ্চ ৬১০ মাইল বেগে উড়তে পারে।

করোনাভাইরাসে ইউরাপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালির শীর্ষ ফুটবল লিগ সিরি ‘আ’ স্থগিত হয়ে যায় ৯ মার্চ। এরপরই করোনার ভয়াবহ তাণ্ডব চলে সেখানে। রবিবার ৩ মে পর্যন্ত ইতালিতে করোনায় মৃতের সংখ্যা প্রায় ৩০ হাজার।

এপ্রিলের শেষদিকে করোনায় নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা একটু কম দেখা গেলে সিরি ‘আ’ কর্মকর্তারা ২৮ এপ্রিল থেকে ক্লাবের অনুশীলন মাঠে খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে অনুশীলন করার অনুমতি দেন। ৫ মে থেকে অনুশীলন হওয়ার কথা ছিল ছোট ছোট দলে ভাগ হয়ে। কিন্তু ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে এই প্রস্তাবে রাজি হননি, কারণ ওই সময় ফুটবলের অনুশীলনে ফেরায় ঝুঁকি দেখেন তিনি। এ কারণেই রোনালদো পর্তুগাল থেকে প্রথমত ২৮ এপ্রিল ইতালিতে ফিরতে চাইলেও সিদ্ধান্ত বদলান রোনালদো। সিরি ‘আ’ এখন অঞ্চলভিত্তিক ক্লাবগুলোর ব্যক্তিগতভাবে অনুশীলনের অনুমতি দিয়েছে আবার। যেমন সোমবার, ৪ মে থেকে অনুশীলনে নামার কথা সাসসুয়োলো, বোলোনিয়া, পারমা ও এসপিএলের। চ্যাম্পিয়ন জুভেন্টাস হয়তো অনুশীলনে ফিরবে মঙ্গল অথবা বুধবার থেকে। সেজন্য রোববারই নিজস্ব বিমানে ফিরতে চাইছিলেন রোনালদো। অবশ্য ইতালিতে এসে বিদেশিদের জন্য অবশ্য পালনীয় ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ডকে।

মাদেইরায় আটকে থাকায় একদিক দিয়ে রোনালদোর ভালোই হয়েছে। রবিবার মা দিবসে শুভকামনা জানিয়ে মা মারিয়া দোলোরেসকে নতুন ব্র্যান্ডের একটি মার্সিডিজ গাড়ি উপহার দিতে পেরেছেন। মায়ের আনন্দটা ভাগাভাগি করে নিতে পেরেছেন পরিবারের সবার সঙ্গে।

সরকারের কঠিন স্বাস্থ্যবিধি মেনে হতে হবে ফুটবলারদের ব্যক্তিগত অনুশীলন। ব্যবহার করতে হবে তিনটি মাঠ। প্রতিটি মাঠ দুইভাগ করে প্রতিভাগে একজন ফুটবলার অনুশীলন করবেন। কোনও টেকনিক্যাল স্টাফ ছাড়া সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল থেকে প্রতি ঘণ্টায় ৬ জন অনুশীলন করতে পারবেন। একই সঙ্গে ফুটবলারদের নিয়মিত পরীক্ষাও নিশ্চিত করতে হবে। ছোট ছোট দলে অনুশীলন শুরু হবে সম্ভবত ১৮ মে থেকে।

করোনাভাইরাসের কারণে ৯ মার্চ থেকে স্থগিত থাকা সিরি ‘আ’র ম্যাচ দর্শকশূন্য মাঠে হলেও লিগ শেষ করতে চান ফুটবল কর্তারা। ৩০ জুন পর্যন্ত এটি শেষ করার সময়সীমা সম্প্রতি তাই বাড়ানো হয়েছে ২ আগস্ট পর্যন্ত।

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি