মাহমুদউল্লাহকে নিয়ে গর্ব করেন তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২০, ১৩:১৩আপডেট : ০৪ মে ২০২০, ১৩:১৯

মাহমুদউল্লাহকে নিয়ে গর্ব করেন তামিমরা মাহমুদউল্লাহ রিয়াদের নামের পাশে ৫/৬ হাজার রান নেই। তাতে কী? সঙ্কটকালে সব সময়েই গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করেছেন সাফল্যের সঙ্গে। নিচের দিকে নেমেও প্রতিপক্ষ বোলারদের মনে ত্রাস ছড়িয়েছেন ডেথ ওভারে। এতে করে বহু ম্যাচও জিতেছে বাংলাদেশ। যদিও বেশিরভাগ ম্যাচেই ছিলেন পার্শ্বনায়কের ভূমিকায়। কিন্তু এই পার্শ্বনায়কের ছোট ইনিংসগুলোই ম্যাচের গতিপ্রকৃতি পাল্টে দিতে ভূমিকা রাখে। তার এই কৃতিত্ব নিয়ে সেভাবে আলোচনা হয় না। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সবাইকে মনে করিয়ে দিলেন তার ভূমিকার কথা।

ক্যারিয়ারের শুরুতে ব্যাট হাতে অতটা আগ্রাসী ছিলেন না মাহমুদউল্লাহ। ঠাণ্ডা মেজাজের সঙ্গে সাযুজ্য রেখে যেন এগুতো তার সব ইনিংস। ধীরে ধীরে টি-টোয়েন্টির আধিপত্য, ওয়ানডে ক্রিকেটেও অ্যাপ্রোচের বদল টের পেয়ে নিজেকেও বদলেছেন মাহমুদউল্লাহ। এতে করে অবশ্য পার্শ্বনায়ক থেকে মূল নায়কে পরিণত হচ্ছেন।
ইন্সটাগ্রাম লাইভে রবিবার রাতে মাহমুদউল্লাহর সঙ্গে আড্ডা দিয়েছেন তামিম ইকবাল। সেই আলাপচারিতায় গত কয়েক বছর ধরে বাংলাদেশ দলে মাহমুদউল্লাহর ভূমিকা তুলে ধরেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘আমাদের দেশে আমরা কেবল ৭০-৮০ বা সেঞ্চুরিকেই মূল্যবান মনে করি। কিন্তু আপনি এদিক থেকে মাঝেমধ্যে দুর্ভাগা বলে আমার মনে হয়। আপনার ৩০-৩৫ রানের যে ইনিংসগুলি আছে, হয়তো অতটা কৃতিত্ব পায় না। কিন্তু আমরা যারা সতীর্থ, আমরা উপলব্ধি করতে পারি যে আপনার এই ৩০-৩৫ রানের ইনিংসগুলো কতটা মূল্যবান।’

তামিমের পরের কথাতেই উঠে এলো মাহমুদউল্লাহকে নিয়ে সতীর্থদের গর্বের বিষয়টি, ‘কিছু কিছু ক্ষেত্রে ওসব ইনিংস ৭০-৮০ রানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমি এটা বলতে চাই, আমরা সতীর্থরা যারা আছি, আপনার এই ৩০-৪০ রান ও নিঃস্বার্থভাবে খেলা, উইকেটে গিয়েই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। এসবে আপনাকে নিয়ে আমরা সবাই গর্ব করি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম