আমি গর্বিত আপনাকে কাঁধে তুলতে পেরেছি: মাশরাফিকে তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২০, ১০:৫৫আপডেট : ০৫ মে ২০২০, ১১:০৩

অধিনায়কত্বের শেষ দিনে মাশরাফিকে কাঁধে তুলেছিলেন তামিম।

বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জয়ের হাফসেঞ্চুরি পূরণ করেই অধিনায়কত্ব ছেড়েছেন। গত মার্চে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তার অধিনায়কত্বের শেষ দিনের কথা। জিম্বাবুয়ের শেষ উইকেটের পতন হতেই সতীর্থরা ছুটে চলে যান মাশরাফির কাছে। তামিম ইকবাল যেন একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। বেশ কিছুক্ষণ মাশরাফিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থেকেছেন। খানিক পর মাশরাফির আশ্রয় হলো তামিম ইকবালের কাঁধে। দেশের সেরা অধিনায়ককে কাঁধে করে বিদায় দেওয়ার এই মুহূর্তটাকে গর্বের বলেই মনে করেন তামিম।

সোমবার রাতে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ফেসবুক লাইভে আড্ডায় বসেছিলেন তামিম ইকবাল। সেখানেই মাশরাফিকে কাঁধে তোলার প্রসঙ্গটি টেনে আনেন বর্তমান ওয়ানডে অধিনায়ক, ‘এটা আমার জীবনের সবসময়ের জন্য একটা স্মরণীয় স্মৃতি। আমি সত্যি গর্বিত যে, আমি আপনাকে কাঁধে তুলতে পেরেছি।’

তবে সেদিন মাশরাফিকে কাঁধে তোলার পরিকল্পনাটি তামিম আগেই ভেবে রেখেছিলেন। সেই রহস্য ফাঁস হয়েছে এই আড্ডাতেই। তামিম বলেছেন, ‘আপনাকে একটা মজার কথা বলি, হয়তো বা আপনি জানেন না বিষয়টা। আমি আপনাকে যেদিন আমার কাঁধে নিলাম, আপনার শেষ অধিনায়কত্বের দিন। আমি চিন্তা করে রেখেছিলাম, খেলা শেষ হওয়ার আগে আমিই এটা করতে চাই। ভাগ্যিস, আমি আপনার পেছনেই ছিলাম।’

যদিও মাশরাফিকে কাঁধে তুলে উঠে দাঁড়াতে গিয়ে বিপদে পড়তে হয়েছিল তাকে। সেটাও হাসতে হাসাতে জানালেন দেশসেরা এই ওপেনার, ‘যখন আমি আপনাকে কাঁধে নিলাম, শুরুতে আমি ১০-১৫ সেকেন্ড দাঁড়াতে পারছিলাম না। আমি ওই জায়গায় বসে ছিলাম। আমার মধ্যে কাজ করছিল, আমি তো লজ্জা পেয়ে যাবো। সব ক্যামেরা সামনে আমার। আল্লাহর রহমত কীভাবে যেন জানি দাঁড়িয়ে গিয়েছিলাম।’

তামিমের এমন কথায় মাশরাফি ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘ধন্যবাদ তামিম। আমিতো তোকে বার বার বলছিলাম নামিয়ে দে, নয়তো ইনজুরিতে পড়ে যাবি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান