তাদের পাশে প্রতিবন্ধী ক্রীড়া সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ১০:৫৯আপডেট : ০৬ মে ২০২০, ১০:৫৯

তাদের পাশে প্রতিবন্ধী ক্রীড়া সমিতি

করোনাভাইরাসের এই সঙ্কটে অসহায় হয়ে পড়েছেন প্রতিবন্ধী খেলোয়াড়েরা। তাদের দুঃখ লাঘবে পাশে দাঁড়িয়েছে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি)। এরই মধ্যে তারা ৩০০ প্রতিবন্ধীদের হাতে ত্রাণ ও নগদ অর্থ তুলে দিয়েছে।

সমিতির প্রধান উপদেষ্টা ড. মাহফুজুর রহমান, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও এনএএসপিডির সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও মহাসচিব ড. সেলিনা আখতার এই সাহায্য খেলোয়াড়দের হাতে তুলে দিয়েছেন।

৩০০ জনের মধ্যে ছিল ব্লাইন্ড ফুটবল দল ও দাবার খেলোয়াড়েরা। এর বাইরে ধানমণ্ডি ও কাওরান বাজার এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝেও ত্রাণ ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

এ বিষয়ে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘করোনাভাইরাসের এই সময়ে আমরা সাধ্যমতো চেষ্টা করছি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে। কারণ এই সময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধীরা। অন্যরা হয়তো মানুষের কাছে চাইতে পারছে, বাইরে গিয়ে কিছু করতে পারছে, প্রতিবন্ধীরা সেটা পারছে না। তাই বিত্তবানসহ সবার উচিত প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম