ক্লাব বিশ্বকাপ: সেমিতে খেলছেন না নেইমার

স্পোর্টস ডেস্ক॥
১৬ ডিসেম্বর ২০১৫, ১৯:২৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৯:২৫

বৃহস্পতিবার জাপানের ইয়োকোহামায় ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন বার্সেলোনা ও এশিয়ান চ্যাম্পিয়ন গুয়াংঝু এভারগ্রান্ডে।

তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে মাঠে নামছেন না বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার। কুঁচকির ইনজুরি এখনও পুরোপুরি সারেনি নেইমারের। তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচ লুইস এনরিকে।

তিনি বলেন, নেইমার সেরে উঠছে। তাকে অনুশীলনে দেখছেন, তার মানে এই নয় সে পুরোপুরি সেরে উঠছে। নেইমারের মতো খেলোয়াড়কে ইনজুরি নিয়ে খেলানোর ঝুঁকি নেওয়ার পক্ষে আমি না। তাহলে ফাইনালে নেইমারকে দেখা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে এনরিকে বলেন, অপেক্ষা করে দেখতে হবে সে খেলতে পারে কি না। ফাইনালে খেলার আগে আমাদের তো সেমিফাইনালে জিততে হবে। তার মতে, গুয়াংঝুর বিপক্ষে ম্যাচটা সহজ হবে না।

দূর্দান্ত ফর্মে থাকা নেইমার না খেলায় কিছুটা স্বস্তি অনুভব করতেই পারেন গুয়াংঝুর দায়িত্বে থাকা ব্রাজিলের সাবেক কোচ লুই ফেলিপ স্কলারি!

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের