ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা ক্রীড়াবিদ মুশফিক-বাকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৫, ১৮:১১আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৫

BSPA-Pic-1

২০১৩-১৪ সালের কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত হয়েছেন (এসএ মহসিন ট্রফি) ক্রিকেটার মুশফিকুর রহিম ও শ্যুটার আবদুল্লাহেল বাকী।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রীড়ালেখক সমিতির সভাপতি হাসানউল্লাহ খান রানা। আরও জানানো হয়, বিভিন্ন ডিসিপ্লিন ও ক্যাটাগরিতে বেশ কিছু ক্রীড়াবিদ, সংগঠক ও পৃষ্ঠপোষকদের পুরস্কৃত করবেন তারা। শনিবার অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হবে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সনৎ বাবলা, অর্গানাইজিং কমিটির আহ্বায়ক আমিনুল হক মল্লিক ও স্কয়ারের হেড অব মার্কেটিং মালিক মো. সাইদ।

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির ব্যবস্থাপনায় ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ২০১৩ সালের ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন- ক্রিকেটার সোহাগ গাজী, ফুটবলার মামুনুল ইসলাম, আরচার ইমদাদুল হক মিলন, সাঁতারু মাহফিজুর রহমান সাগর, দাবাড়ু ফাহাদ রহমান, ভারোত্তোলক জহুরা আক্তার রেশমা, ফুটবল কোচ মারুফুল হক, সংগঠক কাজী মাহতাবউদ্দিন (মরনোত্তর), পৃষ্ঠপোষক এক্সিম ব্যাংক লিমিটেড, উদীয়মান ক্রীড়াবিদ ক্রিকেটার মুমিনুল হক এবং বিশেষ সম্মাননা পাচ্ছেন গোলাম সারোয়ার টিপু।

২০১৪ সালের জন্য মনোনীতরা হলেন- ক্রিকেটার মুশফিকুর রহিম, ফুটবলার নাসিরউদ্দিন চৌধুরী, হকির হাসান যুবায়ের নিলয়, ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন, সংগঠক মনজুর কাদের, পৃষ্ঠপোষক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, উদীয়মান ক্রীড়াবিদ ফুটবলার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও বিশেষ সম্মাননা পাবেন মিউরেল গোমেজ।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম