আবাসিক ক্যাম্প দিয়ে অনুশীলনে ফিরছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২০, ১৬:২৪আপডেট : ৩১ মে ২০২০, ১৭:০০

আবাসিক ক্যাম্প দিয়ে অনুশীলনে ফিরছে শ্রীলঙ্কা প্রতিবেশী দেশগুলোর মতো সেভাবে করোনা আঘাত হানতে পারেনি শ্রীলঙ্কায়। তাই অনুশীলন ক্যাম্পের প্রস্তুতি নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। অবশ্য পরিস্থতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনেই অনুশীলনের ব্যবস্থা করেছে এসএলসি।

জুনের ১ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই অনুশীলনে থাকছে ১৩জনের একটি গ্রুপ। সব ফরম্যাটের বোলারদের নিয়েই গড়া হয়েছে তা। তাদের অনুশীলন ক্যাম্প চলবে ১২দিন। অবশ্য করোনাকাল বিবেচনায় পুরো ক্যাম্পটিই হতে যাচ্ছে আবাসিক। সবাই অনুশীলন করবেন কলম্বো ক্রিকেট ক্লাবে। অনুশীলনের এই সময়ে সবাইকে হোটেলেই থাকতে হবে। কঠোর স্বাস্থ্যবিধি মানতে এই সময়ে খেলোয়াড়দের হোটেলের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এমনকি তারা ছেড়ে যেতে পারবেন না অনুশীলনের জন্য নির্ধারিত ভেন্যুটিও!

শুরুতে ঘরোয়া ফিটনেস ট্রেনিং দিয়ে এই ক্যাম্পের যাত্রা শুরু হবে ১ জুন। এর পরেই ২ জুন থেকে শুরু হবে মাঠের অনুশীলন। তাদের জন্য কাজ করবেন ৪ সদস্যের একটি কোচিং ও সাপোর্ট স্টাফ ইউনিট।

এসএলসি জানিয়েছে, সরকারের নির্দেশনা পালন করতেই স্বাস্থ্যবিধি অনুসারে আবাসিক ক্যাম্পের আয়োজন করা হয়েছে।  এই সময়ে যাতায়াতের জন্য জীবানুনাশক বাহন ব্যবহার করা হবে। ঝুঁকি এড়াতে খেলোয়াড়দের হোটেল ও অনুশীলনের ভেন্যুটিও পরিদর্শন করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম