স্থগিত হয়ে যাওয়া ম্যাচ দিয়ে শুরু হবে সিরি আ

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২০, ১১:০০আপডেট : ০২ জুন ২০২০, ১১:১৩

স্থগিত হয়ে যাওয়া ম্যাচ দিয়ে শুরু হবে সিরি আ ২০ জুন থেকে আবার শুরু হতে যাচ্ছে ইতালিয়ান সিরি ‘আ’। কর্তৃপক্ষ সূচিও প্রকাশ করেছে লিগের। শুরুতে স্থগিত হয়ে যাওয়া চারটি ম্যাচ দিয়েই পুনরায় যাত্রা শুরু করবে ইতালিয়ান লিগ। তাই প্রথম সপ্তাহে মাঠে নামবে তোরিনো ও পার্মা।

করোনাভাইরাসের প্রকোপে সিরি ‘আ’ মাঠে গড়াচ্ছে প্রায় তিন মাস পর। লিগ স্থগিত হয়ে গিয়েছিল ৯ মার্চ। এর আগেই স্থগিত হয়ে যায় লিগের চারটি ম্যাচ। তাই ২০ জুন রাত সাড়ে ১১টায় মাঠে নামবে তোরিনো ও পার্মা। পরের ম্যাচে দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মাঠে নামবে ক্যালিয়ারি ও ভেরোনা।

পরের দিন আতালান্তা আতিথ্য দেবে সাসুলোকে। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১টায়। এর পরেই ঘরের মাঠে ইন্টার মিলান আতিথ্য দেবে সাম্পদোরিয়াকে। ম্যাচটি শুরু হবে দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে।

বেশির ভাগ দলের ১২টি করে ম্যাচ বাকি। সে হিসেবে ম্যাচ রয়েছে ১২৪টি। আর এসব ম্যাচ খেলা হবে ৪৩ দিনে। তাই লিগ চলার কথা ২০ জুন থেকে ২ আগস্ট।

স্থগিত হয়ে যাওয়া ৪ ম্যাচের পরই মাঠে গড়াবে ২৭তম রাউন্ড। ২২ জুন শুরু হয়ে সেটি চলবে ২৪ জুন। টানা নবম শিরোপার খোঁজে থাকা জুভেন্টাস এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে। মাউরিজিও সারির শিষ্যরা তাদের লড়াই শুরু করবে ২২ জুন দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে। তাদের প্রতিপক্ষ বোলোগনা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম