করোনায় মৃতদের স্মরণে নীরবতা পালন করবে মেসিরা

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২০, ১১:০৪আপডেট : ০৮ জুন ২০২০, ১১:২৫

লিওনেল মেসি। স্পেনে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়াতেই পুনরায় শুরু হতে যাচ্ছে লা লিগা। অবশ্য এর পেছনে রয়েছে বেদনার এক ইতিহাস। প্রাণঘাতী ভাইরাসটি দেশটিতে জীবন কেড়ে নিয়েছে ২৭ হাজারেরও বেশি মানুষের। তাই লিগ শুরু হলে মৃতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ভাইরাসের কারণে মৃত্যুপুরীতেই পরিণত হয়েছিল স্পেন। তাই লিগ কর্তৃপক্ষ প্রতিটি ম্যাচের আগে এক মিনিট করে নীরবতা পালন করবে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগা রবিবারই এমন ঘোষণা দিয়েছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগা যৌথ বিবৃতিতে জানিয়েছে, সবধরনের প্রতিযোগিতাতেই এক মিনিটের এই নীরবতা পালন করা হবে, ‘আরএফইএফ ও লা লিগা ঘোষণা করছে, ফুটবল ফেরার সময় পেশাদার ও অপেশাদার সব ধরনের প্রতিযোগিতাতেই এক মিনিটের নীরবতা পালন করা হবে। কোভিড-১৯ এ মৃতদের স্মরণে নীরবতা পালন হবে প্রতিটি মাচের আগে।’

করোনার প্রভাবে স্পেনে ফুটবল বন্ধ ছিল প্রায় তিন মাস। দীর্ঘ বিরতি দিয়ে অবশেষে ১১ জুন থেকে মাঠে গড়াচ্ছে লিগ। শুরুতেই মুখোমুখি হবে রিয়াল বেতিস ও সেভিয়া। যেহেতু দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলা অনুষ্ঠিত হবে। তাই এই নীরবতা পালনে অংশ নেবেন শুধুমাত্র কোচিং স্টাফ, খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম